শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ পরিদর্শন বিওয়াইডি সিলেট অ্যালামনাইদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময় সিলেটে ছিনতাই রোধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ মুক্তাদীরের এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা ; আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল যুদ্ধের শঙ্কায় পাম্পে ভিড়, সিলেটে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের আশঙ্কা সরকারি সড়কের ইট লুট জকিগঞ্জে ; যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে যাচ্ছে ; ফিরছে সাইফুর রহমানের নামে প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সুনামগঞ্জের ৯৬৮ পরিবার নাসীরুদ্দীন-সারজিসরা প্রথম ; শাহজালালের মাজার প্রাঙ্গণে আগে কেউ স্লোগান দেয়নি,
হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সেই নেতা মাহদীর জামিন

হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সেই নেতা মাহদীর জামিন

Oplus_131072

হবিগঞ্জ প্রতিনিধি :::: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

 

 

রোববার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জ হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান তার জামিন মঞ্জুর করেন।

 

 

এর আগে, সকাল ৮টায় সদর থানা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এ সময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। পরে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

 

 

এর আগে, শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহদীকে গ্রেফতার করা হয়।

 

 

এদিকে মাহদী হাসানকে গ্রেফতারের পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেয়া হয়।

 

 

হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।’

 

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের অভিযোগ, এনামুল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন।

 

 

এ সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে অবস্থান নিয়ে ওসির সঙ্গে উত্তপ্ত বাগ্ বিতণ্ডা করেন। মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে!

 

 

ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের উদ্দেশে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে এসেছেন। আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। আপনি (ওসি) বলেছেন, আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে?

 

 

একপর্যায়ে মাহদী হাসান বলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি (ওসি) কোন সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিক্টলি এখানে আসছি। আমরা এতোগুলা ছেলে ভাইসা আসছি নাকি?’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com