সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিওয়াইডি সিলেট অ্যালামনাইদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

বিওয়াইডি সিলেট অ্যালামনাইদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (BYD) সিলেট অ্যালামনাইদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে নিযুক্ত সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২৩ ব্যাচের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এলামনাই সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশ নেন।

মতবিনিময় শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- কনস্যুলার অফিসার অসিত দত্ত এবং কর্মকর্তা অফিসার কেশব।

মতবিনিময়কালে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক উন্নয়ন জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দুই দেশের তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির গুরুত্বও তুলে ধরেন।

এসময় বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সিলেট অ্যালামনাইদের মধ্যে ২০২২ ব্যাচ থেকে উপস্থিত ছিলেন- জান্নাতুল নাজনীন আশা, উত্তম কাব্য ও নাহিদা খান

 

এছাড়া ২০২৩ ব্যাচের অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন- রিফাত আরা রিফা, দেবজ্যোতি চৌধুরী, স্বপ্নীলা চৌধুরী, অনিক সিনহা, জয়িতা বণিক ও শুভ ধর।

অনুষ্ঠানটি সিলেট অঞ্চলের ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইদের পারস্পরিক যোগাযোগ ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com