রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
তবে কি পাল্টাপাল্টি হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান?

তবে কি পাল্টাপাল্টি হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান?

আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র-ইরান। রীতিমতো পাল্টাপাল্টি হামলার দ্বারপ্রান্তে দু’দেশ। বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কষছে ওয়াশিংটন। অপরদিকে, তেহরানের হুমকি— এ পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। সব মিলিয়ে বর্তমান আবহ যেন যুদ্ধের দামামা বাজার পূর্বঘণ্টা।

 

 

মূলত, ইরানে বিক্ষোভ দমনের বিরুদ্ধে শুরু থেকেই সরকারকে হুমকি-ধামকি দিয়ে আসছিলো যুক্তরাষ্ট্র। এবার তেহরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরালো করছে ওয়াশিংটন। একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, সপ্তাহ ধরে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছে ট্রাম্প প্রশাসন।

 

 

এখানে প্রশ্ন আসতে পারে, ইরানে মার্কিন হামলা হলে কি হাত গুটিয়ে বসে থাকবে তেহরান? এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে মাসকয়েক আগেই। নিজেদের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামেনি প্রশাসন।

 

 

ধারণা করা হচ্ছে, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে। কেননা, তেহরানের রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত ৪০ হাজার মার্কিনী এবং তাদের সেনাঘাঁটি।

 

 

কাউন্সিল অন ফরেইন রিলেশনসের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের ১৯টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সেনাসদস্য উপস্থিত কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এছাড়াও মিসর, ইরাক, জর্ডানের বেইজ থেকেও চলে ইরানের ওপর নজরদারি, হয় নিয়মিত মহড়াও।

 

 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেইজ। ৬০ একরের সামরিক স্থাপনাটিতেই ১০ হাজার মার্কিন সেনা ও তাদের পরিবারের বাস। মোতায়েন রয়েছে শতাধিক এয়ারক্রাফট। আর বাহরাইনে বিদ্যমান নৌঘাঁটির সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক নেভাল সাপোর্ট পায় যুক্তরাষ্ট্র। এখানেই মোতায়েন রয়েছে মার্কিন নেভির পঞ্চম নৌবহর। গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীও থাকে এখানে।

 

 

ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা হলেও ধারণা করা হয় সক্ষমতার সবটুকু দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির যথেষ্ট ক্ষতিসাধন করতে পারবে ইরান। আর সরাসরি মার্কিন মুলুকে হামলার সক্ষমতা দেশটির আছে কিনা, তা নিয়ে অবশ্য রয়েছে সংশয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com