মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সংকীর্ণ জায়গাও প্রশস্ত হয় বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ লন্ডনে ছেলের মৃ ত্যু র সংবাদে সিলেটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও অচল চট্টগ্রাম বন্দর, চলছে দ্বিতীয় দিনের কর্মবিরতি আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে, প্রশ্ন সিডনি সুইনির কার্ড আবেদনে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস! খাবারের বিল বাকি রেখে পালিয়েছেন হাসিনা সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি ভারতের পরিবর্তে যে দেশে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব’ ভোটের আগেই বিধিভঙ্গের হিড়িক সিলেটে, চোখ বন্ধ নির্বাচন কমিশন ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ‘ব্ল্যাঙ্ক চেক’ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণ রুশ তরুণীদের সাথে শারীরিক সম্পর্কের জেরে যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে ভেনেজুয়েলা গাজায় ইসরায়েলি বিমান হামলা নিহত ৩২ ফিলিস্তিনি শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মৌলভিবাজারে বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেপ্তার সুনামগঞ্জে হেরোইন–ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলসহ ২ জন কারাগারে সিলেটে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনো ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা নির্বাচনী কাজে আরও ২ ম্যাজিস্ট্রেট পেল সিলেট সিলেটে মা ও মেয়ের সাথে অ নৈ তি ক সম্পর্কে খু ন হন গৃহশিক্ষক ইসরায়েল-সৌদি আরবে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত কঙ্গোতে খনি ধস, নিহত অন্তত দুই শতাধিক ভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশে এসেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
কার্ড আবেদনে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

কার্ড আবেদনে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সাংবাদিকদের তোপের মুখে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নাসির উদ্দিন কমিশন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের এনআইডি নম্বর, মোবাইল নম্বরসহ আবেদনের কপি উন্মুক্ত হয়ে যায়। নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এসব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে।
এর আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে ইসির অনলাইন সিস্টেমে আবেদন করেন। তবে এই ১৪ হাজার সাংবাদিকের সব তথ্য ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে উন্মুক্ত হয়ে যায়।
ইসির নির্ধারিত এই ওয়েবসাইটে দেখা যায়, বিকেল ৪টার পর কেউ লগইন করে ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গেই ১৪ হাজার সাংবাদিকের আবেদনের তালিকা হোম পেজে চলে আসছে।
ওয়েবসাইটের হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসে।  তবে কিছু সময় পর আর ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।
নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করেই অনলাইন পদ্ধতিতে অনলাইন সিস্টেম চালু করে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা। পরে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকরা বৈঠক করে আল্টিমেটাম দিলে ইসি অনলাইন সিস্টেম থেকে সরে এসে আগের পদ্ধতিতে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, আমরা অনলাইন সিস্টেম গতকাল (শুক্রবার) বন্ধ করে দিয়েছি। আজ এটা কীভাবে ওপেন হলো সেটা খোঁজ নিয়ে বলতে পারব।
পরে তিনি খোঁজ নিয়ে জানান, আজ বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিনের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ওপেন করেছিলেন। তবে এখন ওয়েবসাইট বন্ধ আছে।
যেভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলেছিল ইসি– ওয়েবসাইটে প্রবেশ করার পর ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হয়েছে। সব ধাপ পূরণ করার পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com