শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
স্বামীর অপেক্ষায় স্ত্রী: ঈদের তিন দিন পর রাগ করে বাড়ি ছাড়লেন স্বামী সিলেটের টুকেরবাজার থেকে গ্রে প্তা র অলি সিলেটে ৩২ ঘন্টায় গ্রে*প্তা*র ৫৭ সিলেট-ঢাকা মহাসড়ক অ ব রো ধ সিলেটের দাসপাড়া থেকে গ্রে*প্তা*র ফিরোজ- হাসান চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, কথা বলছেন সবার সঙ্গে সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০ ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে ওসমানীনগরে জাতীয় নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ রাত ৮টার মধ্যে সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন খ্যাতিমান গবেষক ড. শাকিরুল ইসলাম এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা দু র্ভো গে র অবসান, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেনের ২ লাখ লিটার তেলের ৪০ শতাংশই ক্ষতিগ্রস্ত, তেল লুটের হিড়িক উহুদ- ভালোবাসা, ত্যাগ আর শিক্ষা কোম্পানীগঞ্জ থানায় পুলিশ সুপারের পরিদর্শন, সেবার মানোন্নয়নে জোর যে কারণে ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন বিদেশে পাঠানোর নামে প্রতারণা দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ ললীছড়ার উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সিলেটে মোবাইল ও টাকা চুরির অভিযোগ তামিম আহমদ রাব্বির বিরুদ্ধে রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য ঈদ আনন্দে সিলেট ভ্রমণে মানুষের ঢল, ব্যস্ত পর্যটন স্পট
দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দিল সরকার

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দিল সরকার

ময়মনসিংহের ভালুকায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগে গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাসের (দীপু দাস) পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু দাস নামের এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে ও পুড়িয়ে করে হত্যা করা হয়। কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণপিটুনির মাধ্যমে তাকে গাছে ঝুলিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা সে সময় সাম্পদায়িক সহিংসতা হিসেবে গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি দীপু দাসের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানান।

 

এতে বলা হয়, যেহেতু দীপু দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সেহেতু তার পরিবারের বসবাসের জন্য একটি পাকাঘর নির্মাণসহ পরিবারের সার্বিক সুরক্ষার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়।

এ সহায়তা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। এর আওতায় পরিবারের চাহিদা অনুযায়ী বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে, যা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। পাশাপাশি নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

সরকারের পক্ষ থেকে দীপু দাসের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

এ প্রসঙ্গে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ‘দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং আমাদের সমাজে এর কোনো স্থান নেই। তার পরিবারকে সহায়তার যে প্রচেষ্টা সরকার করেছে তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। রাষ্ট্র নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে যেভাবে দীপু দাসকে হত‍্যা করা হয়েছে তা পুরো জাতির জন্য লজ্জার। ন‍্যায় বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মতপ্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি, যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।’

এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, এই ঘটনায় যারা দায়ী, তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com