সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সংসদে সিলেটের নতুন মুখ সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর সিলেটে মন্ত্রীত্বের আলোচনায় যেসব নেতা শফিকুর রহমানের বাসায় যাবেন দামান্দ তারেক রহমান নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯ হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান কোম্পানীগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি সফিকুল ইসলাম ‘লাইলাতুল গুজব’ চলছে: জামায়াত আমীর নির্বাচন-গণভোট সামনে রেখে কোম্পানীগঞ্জে পুলিশের সতর্ক অবস্থান ৩৫ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে টোকেন বিতরণ সিলেটের ৬ টি আসন: কোথায় কে এগিয়ে দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা ভোট-গণভোটে ভয় নয়, সাহস নিয়ে কেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা হাসপাতালে ভর্তি রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া সিলেটে একরাতে দুই অ*গ্নি কা ন্ড, আ*ত*ঙ্ক সিলেট-৬: নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে সবকটি ভোটকেন্দ্র দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির আরও তিন নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী মুকুল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুক মিয়া এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর। মৌলভীবাজারে বিএনপির ৩ নেতাকে ব*হি*স্কা*র সিলেটে ভূমিকম্প অনুভূত লাখাইয়ে ৪৩ ভোটকেন্দ্রের ২৭৪ বুথে চলবে ভোটগ্রহণ নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনতে আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি রোববার থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।

 

উল্লেখ্য, দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে।

 

ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com