রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
খাবারের বিল বাকি রেখে পালিয়েছেন হাসিনা

খাবারের বিল বাকি রেখে পালিয়েছেন হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনের খাবারে বিল বাবদ আড়াই কোটি টাকা বকেয়া রয়েছে। অন্তর্বর্তী সরকারও দায় না নেওয়ায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) এই বকেয়া আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চুক্তি অনুযায়ী শেখ হাসিনার সরকারি কার্যালয় এবং গণভবনে চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করত সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। সময়ে সময়ে সরকারের পক্ষ থেকে বকেয়া কিছু মেটানো হলেও, কিছু বকেয়া রয়েই যেত। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিল মেটানো হয়নি আর। বর্তমান সরকারকে সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু কোনও সাড়া মেলেনি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান সরকার জানিয়ে দিয়েছে, আগের সরকারের বকেয়া পরিশোধে তারা অপারগ। তারা হাসিনা সরকারের দায় নিতে চায় না। ওই হোটেল থেকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবনেও খাবার যায় হোটেল অবকাশ থেকে। সেখানেও বকেয়া রয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা।
এদিকে করপোরেশনের তরফ থেকে অন্তর্বর্তী সরকারকে চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হাসিনা সরকার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে খাবার সরবরাহ বাবদ হোটেল অবকাশের মোট পাওনার পরিমাণ প্রায় ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। হাসিনার আমলে বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। আর ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় চাহিদা অনুযায়ী প্রায় ৩৪ লাখ ৭৩ হাজার টাকার খাবার ও বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়েছে। বকেয়া না মেটানোয় হোটেল কর্তৃপক্ষ আর্থিক সঙ্কটে ভুগছেন। কর্মীদের বেতন দেওয়া এবং নতুন করে জিনিস সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমনকি, ইউনূসের বাসভবনে খাবার সরবরাহ করতে গিয়েও সমস্যা হচ্ছে।
হাসিনার বাসভবনে খাবার সরবরাহের জন্য হোটেল অবকাশের সঙ্গে গণভবন কর্তৃপক্ষের একটি চুক্তি ছিল। হাসিনা সরকারের সময় প্রায়ই রাজনৈতিক সভা ও সমাবেশ হত তার কার্যালয় ও বাসভবনে। বহু লোকের খাবারের ব্যবস্থা করতে হত। তাই সে সময়ের বকেয়ার পরিমাণও বেশি। হাসিনার সময় ১৭৩ ধরনের খাবার ও অন্যান্য সামগ্রী সরবরাহ করা হত।
বিপুল বকেয়া থাকা সত্ত্বেও বর্তমান সরকার হোটেল অবকাশের সঙ্গে একটি এক বছরের চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী, প্রধান উপদেষ্টার জন্য নির্ধারিত ৪৬০টি পণ্য নির্ধারিত মূল্যে সরবরাহ করা হয়। হুসেইন মহম্মদ এরশাদের শাসনকালে কিংবা তার আগে থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে খাবার সরবরাহ করে আসছে হোটেল অবকাশ কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com