সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল

নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল

নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে চুনারুঘাট থানা পুলিশ। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ায় মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, অতীতের নির্বাচনী অভিজ্ঞতা, রাজনৈতিক উত্তেজনা, প্রভাব বিস্তারের আশঙ্কা ও অপরাধ প্রবণতা বিবেচনায় উপজেলার কয়েকটি এলাকা ও ভোটকেন্দ্রকে নিরবচ্ছিন্ন নজরদারির আওতায় আনা হয়েছে। এসব এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাদা পোশাকে পুলিশের উপস্থিতি এবং রাত্রীকালীন টহল বাড়ানো হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সফিকুল ইসলাম বলেন, “নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা ঠেকাতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করছি। গুজব, অর্থের প্রভাব কিংবা পেশিশক্তির ব্যবহার—কোনোটিকেই ছাড় দেওয়া হবে না।
অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে—এমন ব্যক্তি ও গোষ্ঠীগুলোর গতিবিধি ইতোমধ্যে পর্যবেক্ষণে রাখা হয়েছে।ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্র আরও জানায়, ভোটগ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে স্ট্যাটিক পুলিশ ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্য, মোবাইল টিম ও কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত থাকবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে দ্রুত সহায়তার জন্য রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে বিভ্রান্তিকর তথ্য, উসকানিমূলক পোস্ট বা গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের সুরক্ষা এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ—সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্থানীয় ভোটার ও সচেতন মহলের মতে, মাঠপর্যায়ে পুলিশের দৃশ্যমান উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তাদের আশা, এই কঠোর ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চুনারুঘাটে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন :

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com