সিলেটের মহাজনপট্টি থেকে মো. পাপলু আহমদ (২২) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
পাপলু মোগলাবাজার থানাধীন সাজিদাবাদ এলাকার মো. শফিক আহমেদের ছেলে।
তারা জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন মহাজনপট্টিস্থ কাষ্টঘরের প্রবেশ মুখে অভিযান চালিয়ে ৫পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিঃ উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Leave a Reply