রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা
বেশি আসন দিয়েও কম মন্ত্রি পেল সিলেট

বেশি আসন দিয়েও কম মন্ত্রি পেল সিলেট

সিলেট বিভাগে জাতীয় সংসদের আসন সংখ্যা মোট ১৯টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। কোনো আসনে ভোটের ব্যবধানও ছিল বিশাল।

অথচ নতুন সরকারের পথচলা শুরুতেই বঞ্চিত হল এই বিভাগ। মাত্র ২জনকে মন্ত্রি পেয়েছে সিলেট।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।

এই মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া সিলেটের দুই ভাগ্যবান বিএনপি নেতা সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। তাকে বাণিজ্য শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরজন হলেন সিলেট-৪ আসন থেকে নির্বাচিত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি দায়িত্ব পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রনালয়ের।

এই দুই মন্ত্রি পেয়ে বৃহত্তর সিলেটবাসী আনন্দিত হলেও তাদের প্রত্যাশা ছিল অন্তত আরও ২/১ জন মন্ত্রি পাচ্ছে সিলেট। তা না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, সিলেটের ১৯টি সংসদীয় আসনের মধ্যে কেবলমাত্র সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনটিতে জয়লাভ করেছেন জামায়াতের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের প্রার্থী দেয়ালঘড়ি প্রতিকের মুফতি মাওলানা আবুল হাসান। অন্য ১৮টি আসনেই জয়লাভ করেছেন বিএনপি প্রার্থীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com