রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার মুক্তাদির

Oplus_131072

স্টাফ রিপোর্টার::: বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই এক উজ্জ্বল নাম খন্দকার আব্দুল মুক্তাদির। মেধা, নিষ্ঠা এবং পারিবারিক ঐতিহ্যের সমন্বয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদ হিসেবে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সিলেট-১ (মহানগর ও সদর) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য তাঁর কর্মদক্ষতায় জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছেন।

 

 

 

 

খন্দকার আব্দুল মুক্তাদির ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত খন্দকার আব্দুল মালিক ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও সিলেটের চেম্বার অব কর্মাস ইন্ডাষ্টির প্রতিষ্ঠাতা। পিতার জনসেবার আদর্শকে বুকে ধারণ করেই মুক্তাদির রাজনীতিতে পদার্পণ করেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী জাকিয়া ইয়াসমিন, পুত্র খন্দকার আজওয়াদ আবরার এবং কন্যা খন্দকার রামিজা সামিহাত রয়েছেন।

 

 

 

সিলেট ক্যাডেট কলেজ থেকে সফলভাবে স্কুলজীবন শেষ করার পর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (ব্যবসায় প্রশাসন – ফিন্যান্স) স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান (সামাজিক বিজ্ঞান) স্নাতকোত্তর, কলা বিভাগ (জাতীয় বিশ্ববিদ্যালয়) স্নাতক করেন।

 

 

 

গত এক দশকেরও বেশি সময় ধরে খন্দকার মুক্তাদির বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনের নির্বাচিত সংসদ সদস্য।

 

 

 

মুক্তাদির রাজনীতির বাইরেও বাংলাদেশের পোশাক ও উৎপাদন শিল্পে তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 

 

 

বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সাবেক পরিচালক, তুরস্ক-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সুবিধা কমিটি সদস্য।

 

 

রপ্তানিমুখী ব্যবসায় দীর্ঘ অভিজ্ঞতা থাকায় তিনি বেসরকারি খাতের উন্নয়ন এবং বাণিজ্য সহজীকরণে একজন বিশেষজ্ঞ হিসেবে সমাদৃত।

 

 

 

সিলেটের মাটি ও মানুষের সাথে নিবিড় সম্পর্ক এবং জাতীয় পর্যায়ে নীতি-নির্ধারণী মেধার এই মেলবন্ধন খন্দকার আব্দুল মুক্তাদিরকে আগামী দিনের বাংলাদেশের এক প্রতিশ্রুতিশীল নেতৃত্বে পরিণত করেছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com