রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা আইনজীবী সমিতির  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সমিতির ২ নম্বর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মো.অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৫ সনের ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অর্থ-বছরের নিরীক্ষক কয়ছর আহমদ এডভোকেট, দেবতোষ দেব এডভোকেট ও মোহাম্মদ ফরহাদ হোসেন খান এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন কমিটির আহবায়ক কয়ছর আহমদ এডভোকেট সভায় উপস্থাপন করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেট ২০২৫ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতার ভিত্তিতে ২০২৫ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয় এবং নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।

 

 

 

নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছয়ফুল আলম এডভোকেট বিগত ১৫-০২-২০২৬ তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তাহার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট, সিনিয়র সহ সভাপতি পান্না লাল দাশ এডভোকেট, সহ সভাপতি আব্দুস সোয়েব আহমদ এডভোকেট, পর পর দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মোঃ আব্দুল মুকিত (অপি) এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মোঃ হেদায়েত হোসেন তানবীর এডভোকেট, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট, সহ ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন এডভোকেট, লাইব্রেরী সম্পাদক ঝুমকি পুরকায়স্থ এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ ফেরদৌস আহমদ এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ রিপন এডভোকেট ও মোঃ নাজমুল ইসলাম এডভোকেট, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া জেরীন চৌধুরী এডভোকেট, মহিলা বিষয়ক সহ-সম্পাদক সৈয়দা হেলেন বেগম এডভোকেট, সহ-সম্পাদক মোঃ জাহিদুল হক জাবেদ এডভোকেট, মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল এডভোকেট ও জিয়াউল হক মোস্তাক এডভোকেট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন সর্বজনাব মোঃ ইরফানুজ্জামান চৌধুরী এডভোকেট, মোঃ আতিকুর রহমান এডভোকেট, এ.এস.এম আব্দুল গফুর এডভোকেট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট, এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট, মোহাম্মদ জুয়েল এডভোকেট ও মোঃ ওবায়দুর রহমান এডভোকেটগণকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন। নবনির্বাচিত সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ও পর পর দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেটসহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী সহ সভাপতি-১ জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট ও সহ সভাপতি-২ মোহাম্মদ মখলিছুর রহমান এডভোকেটএবং যুগ্ম সম্পাদক-১ মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট।

 

 

 

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বার্ষিক সাধারণসভায় উপস্থিত সদস্যবৃন্দ করতালির মাধ্যমে স্বাগত জানান। নবনির্বাচিত সভাপতি ও পরপর দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক তাঁহাদের স্বাগত বক্তব্যে বলেন সংবিধান অনুযায়ী বারের মান মর্যাদা অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন। বারের যাবতীয় কাজ সংবিধান অনুযায়ী করিতে বদ্ধ পরিকর। তাঁদেরকে নির্বাচিত করায় সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com