বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া মালয়েশিয়ায় পবিত্র রমজান শুরু বৃহস্পতিবার কারাগারে ইমরান খানের চিকিৎসা নিয়ে ‘নাটক’, পরিবারের অনাস্থা কলকাতায় আ.লীগের ৬ নেতা-কর্মী গ্রে প্তা র, জেনে নিন পরিচয় মন্ত্রী হলেন সিলেটের আরিফ-মুক্তাদির সিলেটের মহাজনপট্টি থেকে গ্রে প্তা র পাপলু ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বেশি আসন দিয়েও কম মন্ত্রি পেল সিলেট কোম্পানীগঞ্জে গাড়িতে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় ম দ, আ ট ক ২ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার মুক্তাদির আমি বিয়েটা করতে চাই না, কেন বলেছিলেন অর্চিতা স্পর্শিয়া ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড ইউক্রেনযুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারকে বাড়ি দিলেন কিম জং-উন ২০২৬ এর রমজান কবে শুরু এবং চাঁদ কীভাবে দেখা হয়? জিয়া-খালেদা-তারেকের মতো একই পরিবারে তিন সরকার প্রধান ছিলেন যারা সিলেটে টিসিবির পণ্য বিক্রি যেদিন, মিলবে ৫ পণ্য নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব : জামায়াত আমির নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি মঙ্গলবার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি

৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে।
নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা-নেয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দিতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ আরও অনেকে। আরও যাদের নাম রয়েছে তারা হলেন- ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।
ফরহাদ হোসেন আজাদ: পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।
আরিফুল হক চৌধুরী: আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হওয়ার বিষয়টি তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এহসানুল হক মিলন: মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুল হক নূর: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনিও তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন।
খন্দকার আবদুল মুক্তাদীর: নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর।  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে খন্দকার আবদুল মুক্তাদীরকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য কল করা হয়েছে। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
মীর শাহে আলম: মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার শপথের জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া-২ আসন থেকে নির্বাচিত। মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।
শরীফুল আলম: কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনী জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তিনি নিজেই প্রতিমন্ত্রী হিসেবে ফোন পাওয়ার কথা জানিয়েছেন।
রশিদুজ্জামান মিল্লাত: প্রতিমন্ত্রী হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সংবাদটি শেয়ার করুন :

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com