শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সরকারি সড়কের ইট লুট জকিগঞ্জে ; যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে যাচ্ছে ; ফিরছে সাইফুর রহমানের নামে প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সুনামগঞ্জের ৯৬৮ পরিবার নাসীরুদ্দীন-সারজিসরা প্রথম ; শাহজালালের মাজার প্রাঙ্গণে আগে কেউ স্লোগান দেয়নি, জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর প্রশাসনের অভিযানে ২৫টি বালুর স্তূপ জব্দ ;জৈন্তাপুরে সিলেট ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও জেলা ক্লাব সমিতির স্মারকলিপি প্রদান নির্বাচক হতে সাবেক টাইগার ক্রিকেটারদের আবেদন সৌদি থেকে দেশে ফিরেছেন মুশফিক কঙ্গোর খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত দুই শতাধিক ড্রোন হামলায় ডুবে গেছে কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকার আইভীর জামিন স্থগিত পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া ‘কু*ত্তা রনি’ সিলেটে ফাহিম হ*ত্যা মামলায় র‌্যাবের কব্জায় কা*রা*গা*রে করিম ; সিলেটে লন্ডন পাঠানোর নামে অর্ধকোটি টাকা আ*ত্ম*সাৎ বেড়িবাধ প্রকল্পে চাঁদা দাবি, ‘জুলাই সমন্বয়ক’ আ ট ক ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করলেন এমপি লুনা খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা শাবিতে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ সিলেটে শ ত্রু তা র জেরে হ ত্যা : রনি পাকড়াও নিকার সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির একদিনে সিলেটসহ ১০ জেলার এসপি বদলি এসএমপি কমিশনারের যেসব নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা ‘ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় জাতিসংঘ সনদ লংঘন’ ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম নিজের ভূ-রাজনৈতিক বিজয় দেখছেন পুতিন? মধ্যপ্রাচ্যের সঙ্গে কার্গো সেবা বন্ধ করবে চীন হযরত দরিয়াশাহ (র:) মাজারের ঔরসের পরিবর্তে ইফতার মাহফিল কাল সংরক্ষিত নারী আসনে আলোচনার তুঙ্গে ছাত্রদল নেত্রী তুলি
খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা শাবিতে

খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা শাবিতে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকায় ইফতারে অংশ নিতে এসে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী খাবার না পেয়েই ফিরে গেছেন বলে জানা গেছে।

 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই গণ ইফতারের আয়োজন করে শাবিপ্রবি শাখা ছাত্রদল।

 

 

আয়োজকরা জানান, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জন্য উন্মুক্তভাবে এই ইফতার কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

 

 

তবে ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা খাবার নিতে আসলে অনেক শিক্ষার্থী খাবার না পেয়েই চলে যান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

 

 

 

এর আগে সফলভাবে গণ ইফতার সফলভাবে সম্পন্ন করতে ৫৪ সদস্যের একটি আয়োজক কমিটি গঠন করা হয়।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক সুরমা আবাসিক এলাকা থেকে আসা এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল নেতাকর্মীরা প্রচার করেছে পনেরো শতাধিক শিক্ষার্থীর জন্য গণ ইফতার আয়োজন করা হয়েছে। তাই আমার বন্ধুবান্ধবসহ আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখলাম ইফতারের প্রায় ১০ মিনিট আগেই খাবার শেষ। নেতাকর্মীরা বারবার বলছেন খাবার আসছে তাই আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু এক পর্যায়ে মাগরিবের আজান পড়লে মসজিদের ফিল্টারে গিয়ে পানি দিয়ে ইফতার করেছি আমরা।’

 

 

 

নেতাকর্মীদের দাবি অনেক শিক্ষার্থী একবার খাবার নিয়ে আবার নিতে এসেছে যার কারণে খাবারের সমস্যা হয়েছে।

 

 

শাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য আদনান আহমেদ মোহন বলেন, আমাদের প্রত্যাশার তুলনায় বেশি শিক্ষার্থী চলে আসছিল।’

 

 

কতজন শিক্ষার্থী খাবার না পেয়ে চলে গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী খাবার পায়নি বলে ধারণা করছি।’

 

 

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার, কিন্তু কতজন শিক্ষার্থী ফিরে গেছেন তা বলা যাচ্ছে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com