শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
‘ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় জাতিসংঘ সনদ লংঘন’

‘ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় জাতিসংঘ সনদ লংঘন’

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণ—সবকিছুই জাতিসংঘ সনদের পরিপন্থি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তকারী দল।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন জানিয়েছে, এসব হামলা আন্তর্জাতিক আইন লংঘনের শামিল এবং এতে ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতা হুমকির মুখে পড়েছে।

তদন্তকারীরা বিশেষভাবে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শাজারেহ তায়্যেবেহ বালিকা বিদ্যালয়ে চালানো ওই হামলায় ৭ থেকে ১২ বছর বয়সি অনেক শিক্ষার্থী নিহত হয়। ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘনের ‘মর্মান্তিক উদাহরণ’ বলে উল্লেখ করেছে তদন্তকারী দল।

জাতিসংঘের আরেকটি প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি শিশু নিহত হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বড় আকারের সামরিক অভিযানের মধ্যে পড়ে সাধারণ ইরানিরা এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। একদিকে চলমান হামলা, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ অভিযোগে অভিযুক্ত সরকারের মধ্যে তারা আটকে পড়েছে।

 

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে আটক থাকা হাজার হাজার বিক্ষোভকারীর নিরাপত্তা এখন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশেষ করে তেহরানের এভিন কারাগারে আটক কয়েকজন বন্দির পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সেখানে বন্দি থাকা এক ব্রিটিশ দম্পতি জানিয়েছেন, সামরিক অভিযানের সময় কারাগারের তাদের অংশে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

তদন্ত মিশন বিমান হামলায় বহু ইরানি কর্মকর্তার নিহত হওয়ার ঘটনাকেও সমালোচনা করেছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জাতিসংঘের মতে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কোনো কর্মকর্তাকে লক্ষ্য করে হত্যা করা ন্যায়বিচার প্রতিষ্ঠার গ্রহণযোগ্য উপায় নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরাইল–ইরান সামরিক সংঘাতে সাধারণ মানুষের ওপর মানবিক ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে, বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাব ভয়াবহ। সংঘাত চলতে থাকলে আরও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছে জাতিসংঘের তদন্তকারী দল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com