রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন নতুন একটি যুদ্ধজাহাজ থেকে ‘কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণের পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বুধবার (৪ মার্চ) পাঁচ হাজার টন ওজনের নতুন ডেস্ট্রয়ার ‘চো হিয়ন’ থেকে সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। জাহাজটির আনুষ্ঠানিক কমিশনিংয়ের আগেই এ পরীক্ষা চালানো হয়।

কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার একটি ‘মূল উপাদান’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি উত্তর কোরিয়ার সমুদ্র প্রতিরক্ষার একটি নতুন প্রতীক। একই সঙ্গে তিনি একই শ্রেণির বা এর চেয়েও উন্নত আরও যুদ্ধজাহাজ তৈরির আহ্বান জানান। কিম বলেন, দেশটির নৌবাহিনীতে পারমাণবিক অস্ত্র সংযোজনের কাজও এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পানির নিচে ও পানির অন্য দিক থেকে আঘাত হানার জন্য আমাদের নৌবাহিনীর শক্তি দ্রুত বাড়বে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে।

পশ্চিমাঞ্চলের নামপো জাহাজঘাঁটিতে দেওয়া বক্তব্যে কিম আরও বলেন, এই সাফল্যগুলো দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিবর্তন এনেছে, যা গত অর্ধশতাব্দীতে অর্জিত হয়নি।

 

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া সাধারণত ‘কৌশলগত’ অস্ত্র শব্দটি ব্যবহার করে এমন অস্ত্র বোঝাতে, যেগুলোর পারমাণবিক সক্ষমতা থাকতে পারে।

কেসিএনএ জানায়, মঙ্গল ও বুধবার দুদিনের সফরে কিম জং উন নামপো শিপইয়ার্ডে নির্মাণাধীন পাঁচ হাজার টনের ‘চো হিয়ন’ শ্রেণির ডেস্ট্রয়ারগুলোর মধ্যে প্রথম জাহাজটি পরিদর্শন করেন। ২০২৫ সালের মে মাসে এই উচ্চাকাঙ্ক্ষী নৌ আধুনিকায়ন কর্মসূচিতে বড় ধাক্কা লাগে। সে সময় চংজিন শিপইয়ার্ডে একই শ্রেণির আরেকটি ডেস্ট্রয়ার পানিতে নামানোর সময় দুর্ঘটনায় উল্টে যায়। পরে এক বিরল স্বীকারোক্তিতে কেসিএনএ জানায়, জাহাজ নামানোর যন্ত্রে ত্রুটির কারণে ডেস্ট্রয়ারটির পেছনের অংশ আগে পানিতে পড়ে যায়। এতে জাহাজের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সামনের অংশটি জাহাজঘাটেই আটকে থাকে।

কিম জং উন এই ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে আখ্যা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চরম অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com