শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:১০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করলেন এমপি লুনা

‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করলেন এমপি লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যুগ যুগ ধরেই প্রবাসীরা দেশ ও জাতির কল্যানে নিজের কর্ষ্টাজিত অর্থ দিয়ে মানুষের সেবা করে আসছেন। বন্যা-করোনা’সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সরকারের পাশাপাশি দেশ ও জাতির সহযোগীতায় প্রবাসীরা অগ্রনী ভ‚মিকা পালন করছেন। প্রবাসীদেরকে প্রাপ্য সম্মান দিতে সরকারের পক্ষ থেকেও নানান প্রদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

 

 

 

তিনি আরোও বলেন, দেশ ও জাতির কল্যাণে ক্ষমতা গ্রহণের অল্প দিনেই বিএনপি নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রহন করা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরীব জনসাধারণ তাদের প্রাপ্য অধিকার পাবেন। উন্নয়নের নতুন এই যাত্রায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনবাসীও বঞ্চিত হবেন না, জনতার নেতা এম. ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য আপনাদের সবাইকে আমার পাশে চাই।

 

 

 

তিনি বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাহে রমজান উপলক্ষ্যে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

 

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে প্রায় ৬ লাখ টাকার রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করা হয়।

 

 

 

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের (একাংশ) সভাপতি হোসাইন আহমদ প্রভেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রেজা ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন ইমনের যৌথ পরিচালনায় রামাদ্বান ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লৎফুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান রিপন।

 

 

 

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আল-আমিন।

 

 

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য জামিল আহমদ ও স্বাগত  বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক নূর উদ্দিন সামী। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com