জৈন্তাপুর প্রতিনিধি:::: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলনকৃত মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২৫টি বালুর স্তূপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ খ্রি) তারিখে জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে অবস্থিত বালুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩টি ড্রাম ট্রাক- ১ পেলোডার ও অবৈধভাবে মজুত করা আনুমানিক ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়।
জানা যায়, জব্দকৃত ট্রাক, পেলোডার ও বালু পরবর্তীতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার পর সরকারি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভুমি) জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply