সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শ্রী উজ্জ্বল রঞ্জন চন্দ ২৭ নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দসহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে শান্তি ও সহমর্মিতার অনুপম শিক্ষা দেয় এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্যে অনুপ্রেরণা দেয়। প্রেস-বিজ্ঞপ্তি
Leave a Reply