শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটের টুকেরবাজার থেকে গ্রে প্তা র অলি সিলেটে ৩২ ঘন্টায় গ্রে*প্তা*র ৫৭ সিলেট-ঢাকা মহাসড়ক অ ব রো ধ সিলেটের দাসপাড়া থেকে গ্রে*প্তা*র ফিরোজ- হাসান চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, কথা বলছেন সবার সঙ্গে সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০ ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে ওসমানীনগরে জাতীয় নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ রাত ৮টার মধ্যে সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন খ্যাতিমান গবেষক ড. শাকিরুল ইসলাম এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা দু র্ভো গে র অবসান, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন হবিগঞ্জে লাইনচ্যুত ট্রেনের ২ লাখ লিটার তেলের ৪০ শতাংশই ক্ষতিগ্রস্ত, তেল লুটের হিড়িক উহুদ- ভালোবাসা, ত্যাগ আর শিক্ষা কোম্পানীগঞ্জ থানায় পুলিশ সুপারের পরিদর্শন, সেবার মানোন্নয়নে জোর যে কারণে ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন বিদেশে পাঠানোর নামে প্রতারণা দালাল ফুলমিয়া’র ফাঁদে সর্বস্বান্ত মানুষ ললীছড়ার উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সিলেটে মোবাইল ও টাকা চুরির অভিযোগ তামিম আহমদ রাব্বির বিরুদ্ধে রমজানে সিলেটে গ্রেফতার ১১২৯, উদ্ধার বিপুল মাদক ও চোরাচালান পণ্য ঈদ আনন্দে সিলেট ভ্রমণে মানুষের ঢল, ব্যস্ত পর্যটন স্পট ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক পারভেজ আহমদ
ওসমানীনগরে জাতীয় নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

ওসমানীনগরে জাতীয় নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপির) ভাতা বণ্টন নিয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা ২ এপৃল বৃহস্পতিবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের অধীনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫০জন সদস্যরা জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের বিপরীতে সরকার নির্ধারিত ভাতা বাবদ প্রত্যেক সদস্যের জন্য ৮২৫০টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন লিডার দেলোয়ার হোসেন সদস্যদের পূর্ণ অর্থ প্রদান না করে জনপ্রতি মাত্র ১,৫০০/২০০০ টাকা দেন। এসব অনিয়মের বিরুদ্ধে দ্বায়িত্বলন কারী ৫ সদস্যের স্বাক্ষরিত অভিযোগে উল্যেখ করা হয় অভিযোগকারী সাইফুল ইসলাম ২ হাজারসহ বাকি ৪ জনকে ১৫শ টাকা হারে প্রদান করা হয়েছে।  ভাতা প্রদানের জন্য স্থানীয় বিভিন্ন প্রবাসীদের স্ত্রী ও একাধিক ব্যবসায়ীর বিকাশ নম্বর ব্যবহার করে অর্থ লেনদেন করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী বর্তমানে সেই টাকা আটকে রেখেছেন। ভাতা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় প্রকৃত প্রাপ্য টাকা থেকে তারা বঞ্চিত হয়েছেন দ্বায়িত্ব পালনকারীরা।
ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে অভিযোগকারীরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য প্রাপ্য ভাতা আদায় এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, অভিযোগের কপিটি আমাকে পাঠান। কারা অভিযোগ করেছে আমি একটু দেখতে চাই। আমাদের এলাকায় একটি পারিবারিক সমস্যা আছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি প্রতিবেদকের সাথে দেখা করতে চান। প্রতিবেদক অপরাগতা প্রকাশ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, যারা দ্বায়িত্ব পালন করেছেন সকলের ভাতার টাকা পরিশোধ করা হয়েছে। তারা যে বিকাশ নাম্বার দিয়েছেন সেই নাম্বারেই ভাতার অর্থ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি আমি জানতে পেরেছি।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com