যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক এই আসরে লড়াই করবে ৪৮টি দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হয়েছে দলগুলোর গ্রুপিং। ১০টি গ্রুপে ভাগ হয়ে দলগুলো বিশ্বজয়ের লড়াইয়ে নামবে। ফুটবলের এই মহাযজ্ঞে এবার ইউরোপের পাওয়ার হাউস থেকে শুরু করে এশিয়ার উদীয়মান শক্তি সবাই একই মঞ্চে লড়বে বিশ্বসেরার মুকুটের জন্য।
টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজক মেক্সিকোর সাথে গ্রুপ ‘এ’-তে লড়বে এশিয়ার শক্তিশালী দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র। গ্রুপ ’বি’-তে স্বাগতিক কানাডার সঙ্গী হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার, সুইজারল্যান্ড এবং বসনিয়া-হার্জেগোভিনা।
লাতিন পরাশক্তি ব্রাজিলের অবস্থান গ্রুপ ’সি’-তে, যেখানে তাদের মোকাবিলা করতে হবে আফ্রিকান সিংহ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডকে। অন্যদিকে, গ্রুপ ’ডি’-তে লড়বে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং তুরস্ক।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ঠাঁই হয়েছে গ্রুপ -’ই‘ তে, যেখানে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর ও কিউরাসাও। গ্রুপ ’এফ’-এ এশিয়ান পরাশক্তি জাপানের সাথে আছে তিউনিসিয়া, নেদারল্যান্ডস ও সুইডেন।
Leave a Reply