সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার থেকে ৬৪৭ বোতল বিদেশি মদসহ অলি আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায় সকাল ৬টার দিকে একটি মিনি-পিকাপ গাড়ি এয়ারপোর্ট থানার চেকপোস্টের সিগন্যাল অমান্য করে আম্বরখানা হয়ে মদিনা মার্কেট যাওয়ার সময় জালালাবাদ থানা পুলিশ তেমুখি পয়েন্টে চেকপোস্ট বসায়। সেটি ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যাবার চেষ্টা করলে ধাওয়া দিয়ে টুকেরবাজারস্থ হাজী আব্দুস ছাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আটকে তল্লাশি চালিয়ে ৬৪৭ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অলি আহমদ মাদারীপুর জেলার শিবচর থানাধীন নমোকান্দি এলাকার জলিল মৃধা ও আলিয়া বেগমের ছেলে।
তার বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানায় মামলা (নং-২/২/৪/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম।
Leave a Reply