সিলেটের শাহপরাণ থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ ফিরোজ ও হাসান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার (১ এপ্রিল) শাহপরাণ থানাধীন তামাবিল মহাসড়কের ‘দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুল অফ একসিলেন্স’ এর সামনে চেকপোস্ট করাকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ১৪ হাজার টাকার ভারতীয় কসমেটিকসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ফিরোজ মিয়া (৪৬) টাঙ্গাইল জেলার সদর থানাধীন বাসাখাঁনপুর এলাকার মৃত সোহরাব মিয়া ও রোকেয়া বেগমের ছেলে এবং মেহেদী হাসান (৪৫) কাতুলী এলাকার আবুল কাশেম ও রেজিয়া বেগমের ছেলে ।
তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা মামলা (নং-১/২/৪/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) র্কমর্কমতা মো. মনজুরুল আলম।
Leave a Reply