সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল
পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খু/ন: ধরা ননদের জামাই

পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খু/ন: ধরা ননদের জামাই

পরকীয়া সম্পর্কের জেরে স্বামী হত্যার মামলার এক পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৮ জুলাই ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরের শাহী ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি আকতার কামাল (৪২)। তিনি কক্সবাজার জেলার রামু থানাধীন কালারপাড়া এলাকার হামজা আলীর ছেলে।

 

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত ছৈয়দ হোসেন একই এলাকার বাসিন্দা। তার স্ত্রী আনোয়ারা বেগম ও বোনের স্বামী আকতার কামালের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। ভিকটিম ২০১৯ সাল থেকে প্রবাসে থাকাকালীন আকতার কামাল তার সংসারের খোঁজখবর নেওয়ার সুবাদে বাড়িতে যাতায়াত করতেন। এ সময় তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।

 

২০২৩ সালে প্রবাস থেকে দেশে ফিরে বিষয়টি জানতে পেরে ছৈয়দ হোসেন আকতার কামালকে বাড়িতে আসতে নিষেধ করেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে তারা গোপনে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ ও বিরোধ চলছিল।

 

গত ২৫ জুন ২০২৬ ভোরে নিহতের মেয়ের ফোনে পরিবারের সদস্যরা জানতে পারেন ছৈয়দ হোসেন মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ মরদেহ দেখতে পান স্বজনরা। নিহতের ভাইয়ের অভিযোগ, পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রী আনোয়ারা বেগম ও আকতার কামাল অজ্ঞাত সহযোগীদের নিয়ে তাকে হত্যা করে।

 

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজারের রামু থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৬৫, তারিখ ২৭/০৬/২০২৬, ধারা ৩০২/৩৪)।

 

র‍্যাব জানায়, মামলার আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ (সিলেট) ও র‍্যাব-১৫ (কক্সবাজার) যৌথভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি আকতার কামালকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com