প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে, যেখানে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের সভায় মোট ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প অনুমোদন পেতে পারে।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট বরাদ্দের মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং বৈদেশিক প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা।