রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা আসছে শফি মণ্ডলের গান লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ইরানে উড্ডয়নের পর বিমানের ছাদ খুলে পড়ল, আতঙ্ক যাত্রীদের রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি ২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! গোলাপগঞ্জে ঘাস দিয়ে ঢাকা ছিল আসিদ আলীর লা শ প্রবাসী বিনিয়োগে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাত এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির কানাইঘাটে পরিচ্ছন্ন অভিযানে ইউএনও! ময়লা সরিয়ে ফুলের গাছ জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল কদমতলীর বড় বাড়ির মরহুম হাজী আফতাব মিয়ার স্ত্রীর ইন্তেকাল রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে এসএমপির ১২০০ সদস্য সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে ফ তা র অর্ধশত দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সিলেটে বাসায় গিয়ে পে/টা/নো ছাত্রলীগ নেতাকে গ্রে প্তা রের আশ্বাস এমপি লুনার নারীদের গোসলের ভিডিও ধারণ, সংঘর্ষে আহত অর্ধশত দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল র‌্যাবের কব্জায় মোল্যা, সিলেটে উদ্ধার কলেজ ছাত্রী শাবিতে নারী শিক্ষার্থীকে উ/ত্ত্য/ক্ত, বহিরাগত আ ট ক
মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা

মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা

Oplus_131072

সবসময় ডেস্ক :::সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া’র সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ এশা চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া’র বাড়ির প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব আলহাজ্জ সাইফুল হোসেন ফটিক এর সভাপতিত্বে এবং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম ও যুবদল নেতা সুফেন আলী’র যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমার তথ‍্য তুলে ধরে বলেন, বিএনপির রাজনীতির সূচনালগ্ন থেকেই তিনি দলীয় প্রার্থীদের পক্ষে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে এসেছেন এবং ভোটারদের প্রত্যাশা ও নিজের আগ্রহে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের জন‍্য ভোট প্রার্থনা করতে চান। দলের অন‍্যতম প্রবীণ কর্মী হিসাবে তিনি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে যথাযথ মূল্যায়ন কামনা করেন।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি হাজী চাঁন মিয়া, সাব্বির আহমদ, হাজী আবদুল আলী, হাজী মকদ্দছ আলী, ফারুক আহমদ, আব্দুন নুর, পশ্চিম সদর ইসলামী কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল আকতার হোসেন, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ আহমদ লিটন, মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু, ৫নং ওয়ার্ড বিএনপির হাজী আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদর আমিন, সাবেক মেম্বার কিরণ মিয়া, আব্দুল হামিদ,

 

উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ওয়াহিদ রোকন, যুবদল নেতা সেবুল আহমদ, মখলিছুর রহমান ফটিক, আব্দুল মালিক (হুসিয়ার), ফারুকুল ইসলাম, আব্দুস সালাম, আনফর আলী, কমরউদ্দিন, আব্দুস শহিদ, ওয়াসিদ আলী, ছায়েদ আহমদ, চুনু মিয়া, আমির আলী, নুরুজ্জামান,কামাল আহমদ, মিলাদ আহমদ, নূর ইসলাম, খলিল আহমদ, মইন মিয়া, নূরুল হক, ইলিয়াস হোসেন, আপ্তাব আলী, কবির আহমদ, মোহাম্মাদ আলী, জুয়েল আহমদসহ ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

 

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দোয়া পরিচালনা করেন কারী মোঃ নাসির উদ্দিন।

 

সভায় বক্তাগন এলাকার উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে যোগ্য, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন রয়েছে। মোগলগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে রাজনিতিবিদ, সমাজসেবী গোলাম কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গোলাম কিবরিয়ার সুসম্পর্ক রয়েছে। দূর্যোগ দুর্বিপাকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম কিবরিয়াকে চেয়ারম্যান পদে সমর্থন ও সহযোগিতা করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গোলাম কিবরিয়ার সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা আরও বলেন, মোগলগাঁও ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা ও এলাকার সার্বিক উন্নয়নসহ “মোগলগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া’র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com