বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিলেটে ছু রা হাতে আ ট ক যুবক সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই করতাম : মীর শাহে আলম স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা কংগ্রেসের দুই কক্ষ হারিয়ে কি সত্যিই ‘ক্ষমতাহীন’ হয়ে পড়ছেন ট্রাম্প ‘আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হয়ে যাবে’ হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি আব্দুল মালিক মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত যোগদানের আগেই সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংঘাত, ফিরে গেলেন নতুন কর্মকর্তা ঢাকায় ১৪ বছর বয়সী কিশোর নিখোঁজ কানাইঘাটে মোটরসাইকেল চালক মিজানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ লাভ করায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্বরণসভা ও দোয়া মাহফিল কানাইঘাট সীমান্তে দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের কানাইঘাট সীমান্তে বিজিবির অস্ত্র উদ্ধার অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ হামিদা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় আবারো শ্রেষ্ট কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

“সচেতনতা ও শৃঙ্খলার আলোয় গড়বো ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারী।

 

শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে শৃঙ্খলা ও সচেতনতার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, স্কুল আইডি কার্ড কেবল শিক্ষার্থীর পরিচয়ই বহন করে না, বরং এটি তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করে। শৃঙ্খলার আলোতেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

একই সাথে আইন মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং কিশোর অপরাধ ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, গোয়াইনঘাট থানার এসআই সুবিনয় বৈধ্য এবং মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জালাল হোসাইন, সূর্য তরুন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন ডিজিটাল পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন। নতুন আইডি কার্ড পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com