বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিলেটে ছু রা হাতে আ ট ক যুবক সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই করতাম : মীর শাহে আলম স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা কংগ্রেসের দুই কক্ষ হারিয়ে কি সত্যিই ‘ক্ষমতাহীন’ হয়ে পড়ছেন ট্রাম্প ‘আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হয়ে যাবে’ হরমুজ প্রণালিতে ২ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি আব্দুল মালিক মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত যোগদানের আগেই সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংঘাত, ফিরে গেলেন নতুন কর্মকর্তা ঢাকায় ১৪ বছর বয়সী কিশোর নিখোঁজ কানাইঘাটে মোটরসাইকেল চালক মিজানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ লাভ করায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্বরণসভা ও দোয়া মাহফিল কানাইঘাট সীমান্তে দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের কানাইঘাট সীমান্তে বিজিবির অস্ত্র উদ্ধার অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ হামিদা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় আবারো শ্রেষ্ট কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল
৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি আব্দুল মালিক

৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর: এমপি আব্দুল মালিক

বালাগঞ্জ প্রতিনিধি :::

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দল বদ্ধপরিকর বলে জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালিক।

 

তিনি বলেন, বিএনপির ৩১ দফার অন্যতম লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা।

 

তিনি আরও বলেন, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ছোট-বড় অসংখ্য রাস্তা মাটি ভরাট ও পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মোরারা বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি আব্দুল মালিক বলেন, বিগত স্বৈরশাসনের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দমন-পীড়ন, মামলা-হামলা, গুম ও খুনের মতো নির্যাতনের শিকার হয়েছেন ।

 

রাজনৈতিক ভিন্নমতের কারণে অনেক নেতাকর্মীকে হয়রানি ও নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং বিরোধী দলসহ ভিন্নমতের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কাউকে রাজনৈতিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে না। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার।

 

তিনি আরও বলেন, নির্বাচনের পর স্বল্প সময়ের মধ্যে তিনির নির্বাচনীএলাকায় জরুরি প্রয়োজনীয় কিছু রাস্তার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ সিলেট-৩ আসনের এই তিন উপজেলাকে একটি সমৃদ্ধ ও উন্নত জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য। এ জন্য যোগাযোগব্যবস্থা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, সহ সভাপতি লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা নাজমুল আলম।ইউপি সদস্যনমোঃ বাবরু মিয়া

 

এছাড়াও জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com