শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০ কানাইঘাটে প্রশাসনের উদ্যেগে বিল্পব ও সংহতি দিবস পালন কানাইঘাটের লোভাছড়ায় ট্রাস্কফোর্সের অভিযান! ১০টি নৌকা বিকল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মনির মিয়া গ্রেপ্তার জৈন্তাপুরে ওসি মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের ধারাবাহিক অভিযান বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট’র কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত সিলেটে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ‘লেজেন্ড মিটআপ’: স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক উল্লাসে সহস্রাধিক বন্ধুর মিলনমেলা স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী : মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় কানাইঘাটের গাছবাড়িতে মিছিলকারী ছাত্রলীগকর্মী গ্রেফতার সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সাংবাদিকের ওপর হামলা: সাদাপাথর লুটের প্রধান আসামি শুক্কুর কারাগারে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু গাছবাড়িতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিলেটে ছু রা হাতে আ ট ক যুবক সিলেটের যে দুই নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান আন্তর্জাতিক ফুটবলে পথচলার ইতি টানলেন রোনালদো লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই করতাম : মীর শাহে আলম স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা
সিলেটে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ‘লেজেন্ড মিটআপ’: স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক উল্লাসে সহস্রাধিক বন্ধুর মিলনমেলা

সিলেটে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ‘লেজেন্ড মিটআপ’: স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক উল্লাসে সহস্রাধিক বন্ধুর মিলনমেলা


পুরোনো দিনের সোনালি স্মৃতি, ফেলে আসা ক্লাসরুমের আড্ডা আর বন্ধুত্বের অটুট বন্ধনকে নতুন করে ঝালিয়ে নিতে সিলেটে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ বন্ধু মিলনমেলা। এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের সম্মিলিত প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই ‘লেজেন্ড মিটআপ ২০২৬’-এ অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সহস্রাধিক বন্ধু ও তাদের পরিবারবর্গ। দিনভর আড্ডা, স্মৃতিকাতরতা, সংবর্ধনা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল পুরো আয়োজন। শুক্রবার দিনব্যাপী সিলেটের দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেগা মিটআপ উদযাপিত হয়। ‘উই আর লেজেন্ডস’ স্লোগানে সকাল থেকেই কুশিয়ারা কনভেনশন হলে জড়ো হতে থাকেন ২০০০-২০০২ ব্যাচের সদস্যরা। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসহ দেশের ৬৪ জেলা এবং দেশের বাইরে থেকে আসা বন্ধুদের উপস্থিতিতে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বহু বছর পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন, জড়িয়ে ধরেন প্রিয় সহপাঠীকে। অনুষ্ঠানের মূল মঞ্চে দিনভর চলে নানা আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, তাদের উৎসাহ ও সম্মাননা জানাতে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। তাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ব্যাচের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কেরা। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত আকর্ষণীয় র‍্যাফেল ড্র পর্ব। ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভিসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় উপহার সামগ্রী বিজয়ী বন্ধুদের হাতে তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এরপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাচের নিজস্ব শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত সংগীতশিল্পীদের পরিবেশনায় রাত পর্যন্ত আনন্দে মেতে ওঠেন উপস্থিত সহস্রাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে আগত প্রতিনিধিরা বলেন, জীবনের ব্যস্ততা আর দূরত্বের কারণে নিয়মিত যোগাযোগ না হলেও এই প্ল্যাটফর্ম প্রমাণ করে দিয়েছে বন্ধুত্ব সবসময় চিরসবুজ থাকে। এমন আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com