শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মিয়ানমারে প্রচন্ড গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসি

মিয়ানমারে প্রচন্ড গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসি

সবসময় ডেস্ক :: মিয়ানমারের রাখাইন রাজ্যে দুই গ্রুপের মধ্যে চলছে প্রচন্ড গোলাগুলি। গত রাত সাড়ে ১২ টা থেকে ওপার থেকে মর্টার সেল ও ভারী অস্ত্রের গুলি শব্দে নাইক্ষ্যংছড়ি তমরু-ঘুমধুম সীমান্তে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মিয়ানমারের দুই পক্ষের মধ্যে মর্টার সেল ও গুলির মুহুর্মুহু শব্দে বাসা থেকে বের হচ্ছেনা এলাকাবাসী।

 

বাংলাদেশের অভ্যন্তরে তমরু-ঘুমধুম বালুখালী এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে শোনা যাচ্ছে মর্টার সেল ও গুলির শব্দ। ঘুমধুম তমরু ও বালুখালী এলাকায় সকাল থেকে ঘন কুয়াশার মধ্যে গোলাগুলির শব্দে সাধারণ মানুষের চলাচল কম দেখা গেছে।

 

এই মুহূর্তে মিয়ানমার- বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে বালুখালী এলাকায় অবস্থান করে হাজার হাজার গোলার শব্দ শুনা যাচ্ছে। স্থানীয়রা বলছেন রাইফেলের গুলি ও মর্টার সেলের আওয়াজে শিশুরা বেশি আতঙ্কগ্রস্ত।

 

স্থানীয় বাসিন্দা আলীম উদ্দিন নামে একজন বলেন রাত থেকে শুরু হওয়া মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ গোলাগুলি চলছে। রাতভর সীমান্তের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাখাইন রাজ্যে রাত থেকেই ভারী অস্ত্র ও গোলার শব্দ শোনা যাচ্ছে। তিনি বলেন, ওপার থেকে যেসব গুলির শব্দ পাচ্ছি সেটি তিন কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে।

 

রাখাইনের যে অংশে গোলাগুলি চলছে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাত্র দেড় কিলোমিটার। অর্থাৎ আমাদের এখানে ওপার থেকে গোলা ছুঁড়লে পরিনতি হবে ভয়াবহ। তিনি আরো বলেন, মিয়ানমারের ভিতরে মর্টার সেল ও ভারী অস্ত্রের গুলি আওয়াজে এখানকার আশপাশে প্রায় তিন কিলোমিটার এলাকা প্রকম্পিত উঠছে।

 

এর আগে শনিবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি তমব্রু সীমান্তে একটি সিএনজি গাড়ীতে গুলি পড়ে গ্লাস ভেঙে গেছে। তবে গুলির আঘাতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার বেলা ২টা ৪০মিনিটে তুমব্রু এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

 

সিএনজি চালক মো. আবু তাহের জানান, সীমান্তের ওপারে প্রচন্ড গোলাগুলি আওয়াজ শোনা যায়। কিছু বুঝার আগে সিএনজিতে একটি গুলি এসে পড়ে। বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে সিএনজির সামনের বড় লুকিং গ্লাস ভেঙে গেছে।

 

সবসময়.কম/ডিএস/স.আ-০৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com