সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কমলগঞ্জে জমে উঠেছে পৌষ সংক্রান্তি ‘মাছের মেলা’

কমলগঞ্জে জমে উঠেছে পৌষ সংক্রান্তি ‘মাছের মেলা’

মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তি উৎসবকে সামনে রেখে জমে উঠেছে পৌষ সংক্রান্তি  মাছের মেলা। এ উৎসবে তাদের ঘরে ঘরে পিঠাপুলি, চোঙ্গা পিটাসহ সুস্বাদু খাবারের আয়োজন হয়। এর পাশাপাশি বাজার থেকে বড় আকারের মাছ কিনে খাবার তৈরী করা দীর্ঘদিনের রেওয়াজ।

তাই পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার মুন্সীবাজার, শমশেরনগর, ভানুগাছ, আদমপুর ও শহীদনগর বাজারে বসেছে বড় বড় মাছের মেলা।

মঙ্গলবার (১৩ জাুনয়ারি) সকাল ১০টা থেকে বিভিন্ন প্রজাতির ছোটবড় মাছ সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা।

সরেজমিনে শমশেরনগর, ভানুগাছ ও মুন্সীবাজারে মাছের হাট ঘুরে দেখা যায়, প্রতিটি মাছের দোকানে ছোটবড় সাইজের মাছ সাজিয়ে রাখা হয়েছে। তবে তাদের সংগ্রহে রাখা হয়েছে নানা জাতের বড় আকারের মাছ। চিতল, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, আইড়, ব্রিগেট, বাঘ মাছ, রুপ চাঁদা, ঘাস কার্পসহ নানা জাতের সামুদ্রিক মাছ। কিছু কিছু দুর্লভ মাছ যেগুলো সহজে হাট বাজারে পাওয়া যায় না এমন মাছও সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিক্রেতারাও বেশ চড়া দাম হাকালেও শেষ পর্যন্ত সহনীয় পর্যায়ের দামে মাছ বিক্রি করতে হচ্ছে।

আব্দুল আলী, জসিম মিয়া, মানিক মিয়াসহ কয়েকজন মাছ বিক্রেতারা বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় ১০ লক্ষ টাকার বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করেছি। আমাদের সংগ্রহের মধ্যে ১৫ কেজি ওজনের বোয়াল যার দাম ২০ হাজার টাকা। বিলুপ্ত প্রজাতির ১২ কেজি ওজনের নানান মাছের দাম হাকেন ২৫ হাজার টাকা।

 

তারা জানায়, দাম বড় কথা নয়। মূলত ক্রেতাদের আকৃষ্ট করে এমন বড় আকারের মাছ সরবরাহ করা হয় মাছের মেলায়।ক্রেতা বিশ্বভূষণ দাস ও হরিমোহন পাল জানান, এ উৎসবকে কেন্দ্র করে বাজারে নানা জাতের বড় আকারের মাছ দেখা যাচ্ছে। দাম বেশী হলেও পরে দরাদরি করে কিনে নিতে হয়।

 

 

পতনঊষার শহীদনগর বাজারের মাছ বিক্রেতা বকুল পাল ও অধন পাল বলেন, আমরা সব ধরনের মাছ নিয়ে এসেছি। মাছের মেলা উপলক্ষে সবাই কম বেশি মাছ কিনেন। মাছের দাম একটু বেশি থাকায় আমরাও কিছুটা দাম বেশি চাচ্ছি।

 

মাছের আড়ৎদার আব্দুল মিয়া বলেন, আগের চেয়ে এখন দেশীয় মাছের সরবরাহ অনেক কমে গেছে। সাধারণত বাজারে এত বড় আকারের মাছ উঠে না। পৌষ সংক্রান্তি উপলক্ষে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের হাওর, বাওর, বিল ও বড় নদী থেকে ধরে আনা বড় আকারের মাছ এ বিশেষ দিনের জন্য সরবরাহ করতে হয়।মাছের মেলায় রোববার গভীর রাত এমনকি সোমবার পর্যন্ত এ বিক্রয় চলবে বলে আড়ৎদার জানান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com