বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা আসছে শফি মণ্ডলের গান লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ইরানে উড্ডয়নের পর বিমানের ছাদ খুলে পড়ল, আতঙ্ক যাত্রীদের রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি ২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! গোলাপগঞ্জে ঘাস দিয়ে ঢাকা ছিল আসিদ আলীর লা শ প্রবাসী বিনিয়োগে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাত এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির কানাইঘাটে পরিচ্ছন্ন অভিযানে ইউএনও! ময়লা সরিয়ে ফুলের গাছ জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল কদমতলীর বড় বাড়ির মরহুম হাজী আফতাব মিয়ার স্ত্রীর ইন্তেকাল রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে এসএমপির ১২০০ সদস্য সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে ফ তা র অর্ধশত দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সিলেটে বাসায় গিয়ে পে/টা/নো ছাত্রলীগ নেতাকে গ্রে প্তা রের আশ্বাস এমপি লুনার নারীদের গোসলের ভিডিও ধারণ, সংঘর্ষে আহত অর্ধশত দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল র‌্যাবের কব্জায় মোল্যা, সিলেটে উদ্ধার কলেজ ছাত্রী শাবিতে নারী শিক্ষার্থীকে উ/ত্ত্য/ক্ত, বহিরাগত আ ট ক সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে সিলেটে চারজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি::

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন এর নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

 

সুত্রে জানাযায়, একদল অসাধু চক্র উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। এছাড়া বালু পরিবহনে নিয়োজিত ১টি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

 

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য ও সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com