কানাইঘাট প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপাড়পূর্ব ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ সর্বসম্মতিক্রমে ইসলাম উদ্দিনকে সভাপতি, জিয়াউর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক ও ময়নুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল ওয়াকিল, ইসলাম উদ্দিন, আকমল হোসেন, আফতাব উদ্দিন, আব্দুস শহীদ, আব্দুল হক, মনজুর আলম মঞ্জু, নজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, মাছুম আহমদ, হারুনুর রশিদ, শহীদুর রহমান খান, আফতাব উদ্দিন কটাই, মস্তাক আহমদ, হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, ফাহাদুল ইসলাম, মুহিবুর রহমান, শিমুল আহমদ, জহির আহমদ, চিরনজিৎ, কোষাধ্যক্ষ আলী আহমদ, সহ-কোষাধ্যক্ষ মিজান আহমদ, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক কয়ছর আহমদ, সহ-প্রচার সম্পাদক আব্দুর রব, ক্রিড়া সম্পাদক নোমান আহমদ, সহ-ক্রিড়া সম্পাদক কলি আহমদ, নাট্য বিষয়ক সম্পাদক সুকান্ত, সহ নাট্য বিষয়ক সম্পাদক মাছুম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মারুফ আহমদ, সহ- সমাজকল্যাণ সম্পাদক আশিক উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফতাব উদ্দিন, আবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ চৌধুরী, সহ-আবৃত্তি বিষয়ক সম্পাদক দুলাল আহমদ দুলু, মহিলা বিষয়ক সম্পাদক সাইমা জান্নাত শিমু, সহ-মহিলা
বিষয়ক সম্পাদক ওরচনা বালা দাস, সদস্য তেজেন্দ্র, এমরান আহমদ, মাজেদ আহমদ, সাইফুল ইসলাম, ময়নুল ইসলাম, আব্দুল করিম, মেহদী হাসান ও তারেক আহমদ।