রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে নিরুত্তাপ সিলেট

পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে নিরুত্তাপ সিলেট

নিজস্ব প্রতিবেদক :: একদফা দাবীতে ৫ম দফা অবরোধের প্রথম দিনে নিরুত্তাপ সিলেট। কোথাও কোনাে অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অবরোধের সমর্থনে বুধবার সকালে সিলেটের বিমানবন্দর রোড এলাকায় ও ঢাকা সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। এ সময় অবরোধের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন তারা। রাস্তায় বসে যান চলাচলে বাঁধা দেন।

 

এদিকে অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রী না থাকায় দূরপাল্লার যান তেমন একটা চলাচল করেনি। যাত্রী পাওয়ায় দু তিনটি বাস ছেড়ে গেছে সিলেট থেকে। রাস্তাঘাটে কিছু সিএনজি অটোরিকশা এবং রিকশা চলাচল করলে ব্যক্তিগত যানবাহন চলাচল ছিলো সীমিত।

 

অবরোধকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে সিলেট নগরীর প্রতিটি মোড়ে। দোকানপাট বিপণি বিতান বন্ধ ছিলো। বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট বিপনীবিতান খুলতে শুরু করে। সড়কে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা।

 

এদিকে অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালদীঘিরপার থেকে একটি মশাল মিছিল বের করে দলের সিলেট জেলা ও মহানগর শাখা।

 

মিছিলটি লালদীঘিরপার থেকে শুরু হয়ে বন্দরবাজারের পোস্ট অফিস গিয়ে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফলের আহবান জানিয়েছেন সাধারণ মানুষের প্রতি। এসময় তারা নানা রকমের স্লোগান দিলে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

 

এদিকে অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে সিলেট নগরীতে মিছিল করেছে মহানগর যুবদল। নগরীর শাহী ঈদগাহ এলাকায় সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com