সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
অকালপ্রয়াত সাংবাদিককে নিয়ে নুরুল হক শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’ এল একুশের বইমেলায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম
বন্যার্তদের জন্য ৫,০০০ প্যাকেট খাবার স্যালাইন প্রস্তুত করছে শাবিপ্রবির সিইপি বিভাগ

বন্যার্তদের জন্য ৫,০০০ প্যাকেট খাবার স্যালাইন প্রস্তুত করছে শাবিপ্রবির সিইপি বিভাগ


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ বন্যাকবলিত মানুষের সহায়তায় নিজেদের সম্পৃক্ত করেছে। বিভাগটি বন্যার্তদের জন্য ৫,০০০ প্যাকেট খাবার স্যালাইন প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে প্রায় ১০০০ খাবার স্যালাইন তৈরি করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শাবিপ্রবির দলটি ফেনীর সদর হাসপাতাল, সোনাগাজী, ছাগলনাইয়া এবং কুমিল্লার মনোহরগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামল, এমব্রক্স, এমোডিস, স্যাভলন ক্রিম, স্যাকলো, বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত স্যালাইন, খেজুর, টোস্ট বিস্কুট, মুড়ি, নাট অ্যান্ড ক্রিম বিস্কুট এবং ২৫০ মিলিলিটারের দুধের প্যাকেট। প্রায় ৩০০ পরিবারবে কাছে পাঠানো হয়েছে এই ত্রাণ সামগ্রী।

এই ত্রাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিইপি ফ্র্যাটারনিটি এবং সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অফ এআইসিএইচই(AIChE)। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ত্রাণ কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে পরিচালিত হয়েছে।

এই ত্রাণ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করেছেন। বিভাগের তৈরি স্যালাইন বিশেষভাবে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে, যা তাদের সুস্থতায় সহায়তা করেছে।

বিভাগটি সকল সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন বন্যার্তদের পাশে দাঁড়ায়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব এবং ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে। এখনো বন্যার জন্য তাদের ফান্ড সংগ্রহ অব্যাহত রেখেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com