রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: পুতিন

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: পুতিন

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘অবিলম্বে’ পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন তিনি। সেই সঙ্গে এরই মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার প্রস্তাবনা তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি মার্কিন সামরিক বাহিনীকে ফের পারমাণবিক পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। তার দাবি, চীন ও রাশিয়া ইতিমধ্যেই এই ধরনের পরীক্ষা চালিয়ে আসছে। এ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মস্কো ও বেইজিং তার এই দাবি নাকচ করে দিয়েছে।

 

ট্রাম্পের এই নির্দেশের পর পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৫ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মিনিটম্যান থ্রি নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

 

মিনিটম্যান থ্রি ক্ষেপণাস্ত্র ১৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি ঘণ্টায় ২৪ হাজার কিমি বেগে ছুটতে সক্ষম। যা ১৯৭০-এর দশকের গোড়ার দিক থেকে ব্যবহৃত হচ্ছে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত।

 

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে বুধবার এর সবশেষ পরীক্ষা চালানো হলো। তবে এতে কোনো পরমাণু অস্ত্র ছিল না। ক্ষেপণাস্ত্রটির নির্ভরযোগ্যতা, যুদ্ধ প্রস্তুতি এবং নির্ভুলতা যাচাই করাই এই পরীক্ষার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
 
বুধবারের ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪ হাজার ২০০ মাইল (প্রায় ৬ হাজার ৭৫০ কিলোমিটার) অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের কোয়াজালিন অ্যাটলের রোনাল্ড রিগ্যান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট সাইটে আঘাত হানে।
 
এদিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার নিরাপত্তা পরিষদকে বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে (সিটিবিটি) স্বাক্ষরকারী কোনো দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়, তাহলে রাশিয়াও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে।
 
এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিশেষ বাহিনী এবং সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন পুতিন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মস্কো আর কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়নি। কিন্তু ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ব্যর্থতার কারণে পুতিনের প্রতি ট্রাম্পের হতাশা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন। এর জবাবে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে রাশিয়াও একই পথ অনুসরণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com