মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া আমির! তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান নির্বাচন উপলক্ষে ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ক্ষমতায় গেলে কাকে রাষ্ট্রপতি বানাবেন, জানালেন জামায়াত আমির ‘ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি’ বাগেরহাটে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রে মোবাইল নেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সারজিসের সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ: ডিআরইউ জাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল আনসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি ঢাকায় জামায়াত আমিরের যেসব জনসভা আজ ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা— ইসির নির্দেশনা জিয়াউল আহসানের মামলায় ইকবাল করিম ভূইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্য আজ সুনামগঞ্জ-৩: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের শেখ মুশতাক, সমর্থন দেননি কাউকে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন ওসি মোবাশ্বির’: বিএনপির অভিযোগ, ওসির অস্বীকার সিলেট নগরে ৯৫টি ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ ঋণের তথ্য গোপন করেছেন জামায়াতের হাবিবুর রহমান, অভিযোগ বিএনপির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষ্যে বিশ্বনাথে মতবিনিময় সভা এমসি কলেজের ‘আসাম প্যাটার্নের’ ভবন পরিদর্শন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অ*ভি*যো*গ সিলেট বিএনপির জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের চিরনিদ্রায় শায়িত টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার সিলেটের শাহপরাণ থেকে জাহাঙ্গীর গ্রে*প্তা*র
সুনামগঞ্জে ব্যাটারিচালিত রিকশা ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সুনামগঞ্জে ব্যাটারিচালিত রিকশা ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সবসময় ডেস্ক :::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার চিলাউড়া–হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ পশ্চিমবাজার এলাকায় রানীগঞ্জ থেকে বাউধরন সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। ১৫ দিন আগে স্ট্যান্ডের লোকজন ইজিবাইকের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করেন। এ নিয়ে বাউধরন ও স্বজনশ্রী গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে চিলাউড়া–হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বাউধরন গ্রামের বাসিন্দা সালেহ উদ্দিন আহমদ ইজিবাইকের ভাড়া আবার ৩০ টাকা নির্ধারণ করেন। তবে এই ভাড়া নির্ধারণ নিয়েও উভয় গ্রামের ইজিবাইকচালকদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গতকাল শুক্রবার বিকেলে বাউধরন গ্রামের মুজিব মার্কেট এলাকার গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের ইজিবাইকগুলো বের করে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, উভয় পক্ষের ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com