রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
মুক্তির চতুর্থ দিনেই বড় ধাক্কা খেল প্রভাসের ‘দ্য রাজা সাব’

মুক্তির চতুর্থ দিনেই বড় ধাক্কা খেল প্রভাসের ‘দ্য রাজা সাব’

ভারতের প্যান ইন্ডিয়া তারকা প্রভাস। ‘বাহুবলী’, ‘রেবেল’, ‘সালার’খ্যাত এই অভিনেতার সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘দ্য রাজা সাব’। বক্স অফিসে ছবিটি প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি ঘরে তুলেছিল। কিন্তু চতুর্থ দিনে এটি বক্স অফিস আয়ে বেশ হতাশই করেছে।

 

প্রথম দিনে বড় অঙ্কের আয়ের পরও চতুর্থ দিন শেষে ছবিটি ২০০ কোটির ঘর টপকাতে পারেনি। এমনকি সোমবার (১২ জানুয়ারি) ভারতীয় বক্স অফিসে মোটে ৬ কোটি ৬০ লাখ রুপির ব্যবসা করেছে ছবিটি।

 

ভারতের বাজার থেকে ‘দ্য রাজা সাব’ ৩ দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। কিন্তু সোমবার এক ধাক্কায় ছবির আয় অনেকটাই কমেছে, যা এক অঙ্কের সংখ্যায় এসে ঠেকেছে। ফলে মুক্তির প্রথম ৪ দিনে ভারতীয় বক্স অফিসে প্রভাসের সিনেমার মোট আয় হয়েছে ১১৪ কোটি ৬০ লাখ রুপি। আর বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমাণ ১৮৩ কোটি রুপি। ছবির নির্মাতা এমনটাই জানিয়েছে।

 

সূত্রের খবর অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) সারাদিনের মধ্যে রাতের শোতেই বেশি সংখ্যক দর্শক এ ছবিটি দেখেছেন। এদিন গোটা ভারতে সবচেয়ে বেশি দর্শক ছিল হায়দরাবাদে। আর সাধারণভাবেই হিন্দির তুলনায় ছবিটির তামিল ভাষার সংস্করণ থেকে সবচেয়ে বেশি আয় এসেছে।

 

প্রসঙ্গত, ‘দ্য রাজা সাব’ ছবিটি পরিচালনা করেছেন মারুথি। হরর-কমেডি ঘরানার এই ছবির মুখ্য ভূমিকায় প্রভাস ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সঞ্জয় দত্ত, বোমান ইরানি, ঋদ্ধি কুমার, নিদ্ধি আগরওয়ালের মতো তারকারা অভিনয় করেছেন।

 

শুরুতে ছবির ট্রেলার দেখে অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো বলিউড ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’র নকল। তবে ছবির নির্মাতা জানিয়েছিলেন, রাজবাড়ি এবং ভূত- এই দুই ক্ষেত্রে মিল থাকলেও কাহিনি একদম আলাদা। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com