সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অ*ভি*যো*গ সিলেট বিএনপির জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের চিরনিদ্রায় শায়িত টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার সিলেটের শাহপরাণ থেকে জাহাঙ্গীর গ্রে*প্তা*র সিলেটে যে কয়েকদিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান আরিফুল হকের পক্ষে ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ জনের অনশনে সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী সুমন সিলেটের সিলাম থেকে গ্রে*প্তা*র লায়েক মিয়া সিলেটের কুচাই থেকে গ্রে*প্তা*র ৪ নিরাপদ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন বিষয়ে সিলেটে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের কর্মশালা সংকীর্ণ জায়গাও প্রশস্ত হয় বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ লন্ডনে ছেলের মৃ ত্যু র সংবাদে সিলেটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও অচল চট্টগ্রাম বন্দর, চলছে দ্বিতীয় দিনের কর্মবিরতি আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে, প্রশ্ন সিডনি সুইনির কার্ড আবেদনে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস! খাবারের বিল বাকি রেখে পালিয়েছেন হাসিনা সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি ভারতের পরিবর্তে যে দেশে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব’ ভোটের আগেই বিধিভঙ্গের হিড়িক সিলেটে, চোখ বন্ধ নির্বাচন কমিশন ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ‘ব্ল্যাঙ্ক চেক’ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণ রুশ তরুণীদের সাথে শারীরিক সম্পর্কের জেরে যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ জনের

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ জনের

পারভেজ আহমদ:::: সিলেট বিভাগে চলতি বছরের জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। বিভাগজুড়ে সংঘটিত ২৫টি সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

 

 

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি রোববার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে মৌলভীবাজার জেলায়।

 

 

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় নিহত ৬ জন, আহত ১২ জন। মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হন। আর হবিগঞ্জ জেলায় ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

 

 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক পত্রিকা, অনুমেয় বা অপ্রকাশিত দুর্ঘটনার তথ্য এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

 

 

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারি মাসে নিহতদের মধ্যে ৪টি দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী এবং ৮টি দুর্ঘটনায় ৮ জন বিভিন্ন যানবাহনের চালক নিহত হয়েছেন। এছাড়া অপর ৮টি দুর্ঘটনায় ৮ জন পথচারী প্রাণ হারান।
দুর্ঘটনার ধরন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়া ২টি দুর্ঘটনায় ১ জন এবং মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
বয়স ও লিঙ্গভিত্তিক তথ্যে দেখা যায়, নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী এবং ৪ জন শিশু।

 

 

উল্লেখ্য, আগের মাস ডিসেম্বরেও সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র দেখা গেছে। ওই মাসে ৩৩টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ৬১ জন আহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com