রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

ভোটের আগেই বিধিভঙ্গের হিড়িক সিলেটে, চোখ বন্ধ নির্বাচন কমিশন

ভোটের আগেই বিধিভঙ্গের হিড়িক সিলেটে, চোখ বন্ধ নির্বাচন কমিশন

পারভেজ আহমদ::: সিলেট নগরজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চিত্র দেখা যাচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটওভার ব্রিজ, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সড়ক বিভাজক, এমনকি যানবাহনেও শোভা পাচ্ছে প্রার্থীদের রঙিন ব্যানার, ফেস্টুন ও পিভিসি বিলবোর্ড যা সরাসরি আচরণবিধি পরিপন্থী।

 

 

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই এসব অনিয়ম শুরু হয়। গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও তার আগেই তফশিল ঘোষণার পর আচরণবিধি উপেক্ষা করে প্রচারে নামেন একাধিক প্রার্থী। প্রচারের সময়সীমা ঘোষণার পর এসব লঙ্ঘন আরও বেড়েছে। তবে নগরজুড়ে এমন প্রকাশ্য অনিয়ম যেন নজরেই পড়ছে না নির্বাচন কমিশন ও প্রশাসনের।

 

 

ভোটের আর মাত্র ১১ দিন, বাড়ছে অনিয়ম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ১১ দিন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও।

 

 

আচরণবিধিতে কী বলা আছে

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী পোস্টার ব্যবহার করতে পারবেন না। পরিবেশের জন্য ক্ষতিকর কোনো অপচনশীল উপাদান—যেমন পলিথিন, প্লাস্টিক বা পিভিসি দিয়ে তৈরি ব্যানার, ফেস্টুন, লিফলেট কিংবা বিলবোর্ড ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং বাস, ট্রাক, রিকশা, সিএনজি, অটোরিকশাসহ কোনো যানবাহনে প্রচার সামগ্রী সাঁটানো যাবে না।
কারা কীভাবে বিধি লঙ্ঘন করছেন

 

 

শনিবার সরেজমিনে সিলেট-১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়

 

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন রিকাবীবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, শাহী ঈদগাহ ও ওসমানী মেডিকেলসহ বিভিন্ন এলাকায় ফুটওভার ব্রিজে বড় আকারের রঙিন পিভিসি বিলবোর্ড সাঁটিয়েছেন।

 

 

বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে পিভিসি ব্যানার ও বিলবোর্ড স্থাপন করেছেন। পাশাপাশি সিএনজি অটোরিকশায়ও রঙিন পোস্টার ব্যবহার করা হচ্ছে।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সড়ক বিভাজক ও গাছে ব্যানার-ফেস্টুন সাঁটিয়েছেন।
ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান নগরীর বিভিন্ন সড়ক বিভাজকে পিভিসি ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন।

 

 

সিলেট-১ আসনের প্রায় সব প্রার্থীই ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহারে আচরণবিধি মানছেন না বলে অভিযোগ উঠেছে।

 

 

আইনে শাস্তির বিধান থাকলেও প্রয়োগ নেই

নির্বাচন কমিশনের বিধিমালায় আচরণবিধি লঙ্ঘনকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে রিটার্নিং অফিসারের জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। তবে সিলেটে এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার নজির নেই।
সুশাসনের জন্য নাগরিকদের ক্ষোভ

 

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা সম্পাদক মিজানুর রহমান বলেন,

“ঘর থেকে বের হলেই যে কেউ আচরণবিধি লঙ্ঘনের চিত্র দেখতে পাচ্ছেন। বিদ্যুৎ খুঁটি, গাছ, সড়ক বিভাজক, যানবাহন—সবখানেই ব্যানার-ফেস্টুন। অথচ আজ পর্যন্ত কোনো প্রার্থীকে শোকজ করা হয়েছে বলে শুনিনি।”তিনি আরও বলেন,“যদি প্রশাসনের কর্মকর্তারা দপ্তরের বাইরে বের হতেন, তাহলে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশেই অসংখ্য অনিয়ম দেখতে পেতেন। আচরণবিধি লঙ্ঘনে প্রশাসনের এমন নিরব ভূমিকা জনমনে নির্বাচন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।”

 

দায়িত্ব এড়ানোর পালা-পালি

এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন অফিস সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেখছেন

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদা পারভীন জানান, বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেখেন।

 

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com