শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
আ. স. ম মাসুম ব্রিটেনে বাংলাদেশি সেরা সাংবাদিক

আ. স. ম মাসুম ব্রিটেনে বাংলাদেশি সেরা সাংবাদিক


নুরুল হক শিপু, যুক্তরাজ্য :

বাংলাদেশি সাংবাদিকতা যখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে, তখন সেই অগ্রযাত্রার সামনের সারিতে যাদের নাম উচ্চারিত হয়, আ. স. ম মাসুম তাদের অন্যতম। ব্রিটেনে বসবাসরত এই বাংলাদেশি সাংবাদিক শুধু সংবাদ সংগ্রহ করেননি- যুদ্ধ, দুর্যোগ আর উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন।

প্রায় ৬০টি দেশ ঘুরে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা নিয়ে ২০০০ সালে প্রথম আলোতে কন্ট্রিবিউটর রিপোর্টার হিসেবে তাঁর সাংবাদিকতা যাত্রা শুরু। পরবর্তীতে তিনি কাজ করেছেন চ্যানেল এস, বাংলা টিভি ও ইকরা টিভির মতো প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় গণমাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দায়িত্ববোধ আর ঝুঁকি নেওয়ার সাহস।

প্রকৃতির ভয়াবহতা কিংবা মানুষের তৈরি যুদ্ধ- সবখানেই তিনি ছিলেন ঘটনাস্থলে।
নেপালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের ভেতর থেকে তুলে এনেছেন মানুষের বেঁচে থাকার গল্প।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সংবাদ সংগ্রহে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছেন সংঘাতপূর্ণ এলাকায়। সবচেয়ে দীর্ঘ ও কঠিন সময় কাটিয়েছেন সিরিয়ায় টানা ১৮ মাস, যেখানে তিনি ১১টি দেশের সীমান্তে রিফিউজি ক্রাইসিসের খবর কভার করেন। উদ্বাস্তু শিশুদের কান্না, নারীদের অসহায়ত্ব আর বৃদ্ধদের নীরব যন্ত্রণাকে তিনি নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন বিশ্ববিবেকের সামনে।

এছাড়াও তিনি সংবাদ সংগ্রহ করেছেন পূর্ব আফ্রিকার দুর্ভিক্ষ, ইন্দোনেশিয়ার সুনামি, হাইথি সাইক্লোন, এবং মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় রোহিঙ্গা সংকট থেকে।

এই বহুমাত্রিক ও মানবিক সাংবাদিকতার স্বীকৃতি মিলেছে প্রবাসেও। রোববার ব্রিটেনের বাংলাদেশি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব আ. স. ম মাসুমের প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া চ্যানেল ‘রানার টিভি’কে- যা তিনি ২০১২ সালে প্রতিষ্ঠা করেন- সবচেয়ে জনপ্রিয় নিবন্ধিত টিভি চ্যানেল হিসেবে ঘোষণা করে।

অনুষ্ঠানে তাকে ব্রিটেনের সেরা বাংলাদেশি সাংবাদিক হিসেবে সম্মাননা জানানো হয়। এসময় তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মরক ও সেরা সাংবাদিকের স্বীকৃতিপত্র, যা তাঁর দীর্ঘদিনের সাহসী, নির্ভীক ও মানবিক সাংবাদিকতার প্রতি এক অনন্য স্বীকৃতি।

আ. স. ম মাসুমের সাংবাদিকতা কেবল খবর পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়- তিনি প্রমাণ করেছেন, সাংবাদিকতা মানে মানুষের পাশে দাঁড়ানো, সত্যের পক্ষে অবিচল থাকা এবং নিঃশব্দ কণ্ঠগুলোকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া। এই মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে তিনি মঞ্চে দাঁড়িয়ে তাঁর প্রাপ্ত সম্মাননা ব্রিটেনে ক্যানসার আক্রান্ত সাংবাদিক সেবুল চৌধুরীর প্রতি উৎসর্গ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com