সবসময় ডেস্ক :::সিলেট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ ১, ২ ও ৩ নম্বর রোড এলাকায় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানের লক্ষ্যে টোকেন বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৩৫ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে চামেলিবাগ ১, ২ ও ৩ নম্বর রোড এলাকায় ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটারদের মধ্যে টোকেন বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত দিনে নির্দিষ্ট পয়েন্টে এই টোকেন বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের ঘরে ঘরে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলেও জানা গেছে।
নির্বাচন সামনে রেখে এলাকায় প্রচারণা কার্যক্রম বাড়ছে। বিভিন্ন প্রতীকের প্রার্থীদের সমর্থকরাও মাঠে সক্রিয় রয়েছেন।
Leave a Reply