সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হা ম লা র অভিযোগ

জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হা ম লা র অভিযোগ

মৌলভীবাজারের রাজনগরে বিএনপির কর্মী সমর্থকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এসময় জামায়াতের সমর্থকদের একটি পিক আপ ভাঙচুর করা হয়েছে।আহত একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। একই সময়ে বিএনপির আরও একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর থানার পুলিশ সেনাবাহিনী ও বিজিবিসহ পুলিশ সদস্যরা রাজনগর বাজারে অবস্থান নেয়।

পরে রাজনগরের দক্ষিণ দিকে জামায়াতের কর্মী সমর্থকরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি সমর্থকরা অবস্থান করেন প্রায় দুই ঘন্টা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  রাজনগর বাজারে বিএনপি যুবদলের কর্মী সমর্থকরা শোডাউন করে। রাত সাড়ে ৯ টার পরে জামায়াতের কর্মী সমর্থকরা মোটরসাইকেল ও কয়েকটি পিকআপ গাড়ির শোডাউন নিয়ে আসেন। জামায়াত সমর্থকরা দাবী করেন এময় বিএনপি সমর্থকরা রাজনগর বাজারের ‘জামতলায়’ পথরোধ করে জামায়াতের গাড়ির সামনে দাঁড়ান।

অপরদিকে জামায়াতের গাড়ি থেকে তাদের ওপর ইট মারার দাবী করেন বিএনপির সমর্থকরা। এসময় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি সমর্থকরা হামলা চালালে জামায়াতের ৩ জন আহত হন। আহতরা হলেন – দত্তগ্রামের সাইফ আহমদ (১৭) ও শাওন (১৮) এবং সালন গ্রামের মিনহাজ।  এ সময় শাওন আহমেদের একটি পিকআপ গাড়ি ভাংচুর করা হয়। অপরদিকে বিএনপির ইমরান (৩০) নামে একজন আহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর বাজারের দক্ষিণ দিকে জামায়েত ইসলামের কর্মী সমর্থকরা ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টিম রাজনগর বাজারে অবস্থান নেয়। পরে সহকারি রির্টানিং কর্মকর্তা ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় রাজনগর থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

 

 

রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com