সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বনাথে সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর শেষ বিদায়ে জনতার ঢল

বিশ্বনাথে সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর শেষ বিদায়ে জনতার ঢল

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী (৬২)-এর জানাজায় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

বুধবার (১০ জানুয়ারি) বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার ছারিকোনা এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মরহুম সুহেল আহমদ চৌধুরী ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও ইলিয়াস আলীর অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা। যুবদল থেকে শুরু করে বিএনপিকে বিশ্বনাথে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তাঁর ভূমিকা ছিল অনন্য। গণমানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী সুহেল আহমদ চৌধুরী বিশ্বনাথ উপজেলা বিএনপিকে সুসংগঠিত, গতিশীল ও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে আজীবন কাজ করে গেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান বিশ্বনাথবাসী চিরদিন স্মরণ করবে।
 

 

তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্বনাথসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও বিশ্বনাথবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। শেষ বিদায়ের মুহূর্তে মুসল্লিরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বিএনপির একটি নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন সুহেল আহমদ চৌধুরী।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com