শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ পরিদর্শন বিওয়াইডি সিলেট অ্যালামনাইদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময় সিলেটে ছিনতাই রোধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ মুক্তাদীরের এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা ; আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল যুদ্ধের শঙ্কায় পাম্পে ভিড়, সিলেটে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের আশঙ্কা সরকারি সড়কের ইট লুট জকিগঞ্জে ; যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে যাচ্ছে ; ফিরছে সাইফুর রহমানের নামে প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সুনামগঞ্জের ৯৬৮ পরিবার নাসীরুদ্দীন-সারজিসরা প্রথম ; শাহজালালের মাজার প্রাঙ্গণে আগে কেউ স্লোগান দেয়নি,
মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জের মাধবপুরে অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে এসব পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। উদ্ধার করা পণ্যসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি(৫৫) অধিনায়ক  কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ কার্যক্রম দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে চোরাচালান প্রতিরোধে সচেতন থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com