সিলেটের কোম্পানীগঞ্জে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে বিশিষ্টজনের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ (মঙ্গলবার) উপজেলা পরিষদে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ নেওয়াজ লিটন।
ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল রানার স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, সহ সভাপতি আনোয়ার সুমন, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উসমান খাঁ, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী রাজ, উবায়দুল ইমন, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন সারোয়ার আরও উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, কামরান উদ্দিন, নাজিম উদ্দীন, রুবেল আহমদ ও ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ইশা তালুকদার। এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে সাবেক ছাত্র নেতা লন্ডন প্রবাসী এসএম জুয়েল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply