শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হরিপুর সীমান্তে চোরাচালানের রমরমা: শপিং ব্যাগে কোটি টাকার ভারতীয় পণ্য

হরিপুর সীমান্তে চোরাচালানের রমরমা: শপিং ব্যাগে কোটি টাকার ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার ::: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুট এখন ভারতীয় অবৈধ চোরাচালানের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ রুটে সক্রিয় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয়

 

কসমেটিকস, শাড়ি ও বিভিন্ন অবৈধ পণ্য সিলেট নগরীতে সরবরাহ করছে। এ সিন্ডিকেটের নেতৃত্বে তিন ব্যক্তি এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার নাম উঠে এসেছে বলে স্থানীয় সূত্রের দাবি।

 

অনুসন্ধানে জানা গেছে, ভারত থেকে আনা অবৈধ পণ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সাধারণ শপিং ব্যাগে বহন করা হচ্ছে। চোরাকারবারিরা সাধারণ যাত্রী বা ক্রেতার বেশে এসব ব্যাগ বহন করায় দূর থেকে বোঝার কোনো উপায় থাকে না যে এগুলো চোরাচালানের মালামাল। বড় কার্টন বা বস্তার পরিবর্তে শপিং ব্যাগ ব্যবহারের এই কৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও দামি শাড়ি অনায়াসেই হরিপুর রুট পেরিয়ে সিলেটে প্রবেশ করছে।

 

স্থানীয় সূত্র জানায়, আগে এসব পণ্য মূলত জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় সরবরাহ করা হলেও বর্তমানে সবচেয়ে বেশি নামানো হচ্ছে নগরীর লালাদিঘীর পাড় এলাকায়। সেখানকার কয়েকটি নির্দিষ্ট পয়েন্ট, গোপন গোডাউন ও অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে মুহূর্তের মধ্যেই এসব চোরাই পণ্য নগরীর বিভিন্ন খুচরা বাজারে ছড়িয়ে পড়ছে।

 

এদিকে, এই অবৈধ বাণিজ্যের কারণে সরকার বিপুল পরিমাণ শুল্ক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অভিযোগে উঠে আসা তিন ব্যক্তির বিরুদ্ধে এলাকায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তাদের নিজস্ব নেটওয়ার্ক ও লাইনম্যানদের মাধ্যমে মহাসড়ক ও বিভিন্ন চেকপোস্টের তথ্য আগেভাগেই চোরাকারবারিদের কাছে পৌঁছে যায়। ফলে টহল ও নজরদারি থাকা সত্ত্বেও অধিকাংশ চালান নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে যায়। মাঝে মধ্যে ছোটখাটো চালান জব্দ হলেও মূল হোতারা থেকে যান ধরাছোঁয়ার বাইরে।

 

স্থানীয়দের অভিযোগ, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকলেও শপিং ব্যাগের আড়ালে পরিচালিত এই অভিনব কৌশলে অবৈধ পণ্য সরবরাহ থামানো যাচ্ছে না। তাই হরিপুর রুটে চোরাচালান নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com