বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা

ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা

বিশ্বকাপে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে দেওয়া লাল কার্ড নিয়ে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) স্পষ্ট বার্তার পর অবশেষে মুখ খুলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্ব ফুটবলের পরিচালনা পর্ষদটি দাবি করেছে, ওই ম্যাচে রেফারি বা ভিএআর কর্তাদের কোনো ভুল ছিল না, বরং এই সিদ্ধান্তের মাধ্যমে মাঠে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত’ হয়েছিল।
আইএফএবি-র পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে ভিএআরের ‘ভুল শনাক্তকরণ’ নীতিটি এভাবে প্রয়োগের কোনো সুযোগ প্রচলিত নিয়মে ছিল না। তবে সংস্থাটির এই ব্যাখ্যা সত্ত্বেও ফিফা ও আইএফএবি উভয়েই পুরো টুর্নামেন্টে এই নিয়মের প্রয়োগকে ইতিবাচক হিসেবে দেখছে।
এক বিবৃতিতে ফিফার মুখপাত্র জানান, ২০২৬ বিশ্বকাপে ‘ভুল শনাক্তকরণ’ ধারাটি পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়েছে।
গ্রুপ পর্বে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরোনের একটি ঘটনার কথা উল্লেখ করে ফিফা জানায়, টুর্নামেন্টে মোট দুটি এমন ঘটনা ঘটেছিল যেখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের ডাইভিং বা অভিনয়ের কারণে অন্য খেলোয়াড় ভুলবশত হলুদ কার্ড পেয়েছিলেন এবং পরবর্তীতে ভিএআরের সহায়তায় রেফারি সেই তথ্যগত ভুল সংশোধন করেন।
আরও পড়ুন
বিবৃতিতে ফিফা আরও যোগ করে, সিমুলেশন বা অভিনয় কোনোভাবেই বরদাশত করা যায় না। এর ফলে কোনো নিরপরাধ খেলোয়াড়কে অযথা কার্ড দেখা কিংবা পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার মতো শাস্তির মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।
রেফারিংয়ের পক্ষে যুক্তি দিয়ে সংস্থাটি জানায়, আমরা মনে করি না যে এতে রেফারি বা ভিএআরের কোনো ভুল ছিল। এই সিদ্ধান্ত মাঠে ন্যায়বিচার পুনরুদ্ধার করেছিল। আমরা আইএফএবি-র সার্কুলারের বক্তব্যগুলো লক্ষ্য করেছি এবং সম্পূর্ণ প্রক্রিয়া জুড়ে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারাও নিশ্চিত করেছে যে এই ব্যাখ্যাটি সঠিক ছিল, দারুণভাবে সমাদৃত হয়েছে এবং বার্ষিক সাধারণ সভায় ভিএআর প্রোটোকল সংশোধনের আলোচনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com