শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হরিপুর সীমান্তে থামছে না ভারতীয় পণ্যের চোরাচালান: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, কোটি টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ

হরিপুর সীমান্তে থামছে না ভারতীয় পণ্যের চোরাচালান: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, কোটি টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার ::: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালান কোনোভাবেই থামছে না বলে অভিযোগ উঠেছে। প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দের খবর প্রকাশ পেলেও রাত নামলেই সীমান্তজুড়ে আবারও সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ চোরাচালান চক্র। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট সীমান্ত রুট ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, একই সঙ্গে বৈধ ব্যবসায়ীরাও পড়ছেন অসম প্রতিযোগিতার মুখে।

 

স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এই চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে হরিপুর এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেলের নাম স্থানীয়দের মুখে বারবার উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারাই সীমান্ত থেকে অবৈধ পণ্য সংগ্রহ, বহন এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পুরো কার্যক্রম সমন্বয় করেন।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় তারা তৎকালীন ছাত্রলীগের কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় চোরাচালান কার্যক্রম পরিচালনা করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও চক্রটি সক্রিয় রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বর্তমানে তারা বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

 

অনুসন্ধানে জানা গেছে, সীমান্ত পার হয়ে আসা ভারতীয় জিরা, প্রসাধনী, চকোলেট, মোটরসাইকেলের যন্ত্রাংশ, বিভিন্ন ভোগ্যপণ্য এবং মাদকদ্রব্য প্রথমে হরিপুর এলাকায় মজুত করা হয়। পরে গভীর রাতে ছোট পিকআপ, মিনি ট্রাক, সিএনজিচালিত যানবাহন ও লোকাল পরিবহনের মাধ্যমে সেগুলো সিলেট নগরীতে আনা হয়। এরপর তামাবিল-টিলাগড় সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় এসব পণ্য পাঠিয়ে দেওয়া হয়।

 

স্থানীয় সূত্র জানায়, হরিপুর থেকে ফেঞ্চুগঞ্জ সড়ক, শেরপুর সেতু এলাকা হয়ে নগরীর বিভিন্ন প্রবেশপথ পর্যন্ত চক্রটি একটি সুসংগঠিত পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলেছে। রাতের নির্দিষ্ট সময়ে একাধিক গাড়ি একসঙ্গে চলাচল করে। অনেক ক্ষেত্রে মালবাহী গাড়ির সামনে ও পেছনে মোটরসাইকেল কিংবা প্রাইভেটকার দিয়ে পাহারা দেওয়ারও অভিযোগ রয়েছে, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে আগাম তথ্য পাওয়া যায় এবং প্রয়োজনে রুট পরিবর্তন করা সম্ভব হয়।

 

টিলাগড় এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “প্রায় প্রতিরাতেই রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে দ্রুতগতিতে একের পর এক পিকআপ ও মিনি ট্রাক চলাচল করতে দেখা যায়। অনেক সময় সামনে-পেছনে মোটরসাইকেল ও প্রাইভেটকার থাকে। বিষয়টি দীর্ঘদিনের হলেও কার্যকরভাবে বন্ধ হচ্ছে না।”

 

স্থানীয়দের আরও অভিযোগ, প্রতিটি মালবাহী গাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার নামে নির্দিষ্ট হারে অর্থ আদায় করা হয়। পরে সেই অর্থ মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সিন্ডিকেটের মূল হোতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। চোরাচালানের এই অবৈধ অর্থের একটি অংশ বিভিন্ন অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহলের কাছে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

এদিকে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কেউ যেন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মের সুযোগ নেই। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু বাহকদের নয়, চোরাচালানের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে।”

 

অভিযোগের বিষয়ে জানতে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেলের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মফিজুল ইসলাম বলেন, “চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকা ও মহাসড়কে নজরদারি আরও বাড়ানো হবে। কোনো ব্যক্তি বা চক্র আইনের ঊর্ধ্বে নয়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com