শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নতুন গানচিত্রে আঁচল আঁখি

নতুন গানচিত্রে আঁচল আঁখি

দীর্ঘদিন ধরেই সিনেমায় নেই চিত্রনায়িকা আঁচল আঁখি। তবে কাজের মধ্যেই আছেন তিনি। সেই ধারাবাহিকতায় একটি নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। ছোটবেলার সেই চেনা ছড়া ‘আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ’-কথার আবেগকে আধুনিক ঢাকাইয়া ও রোমান্টিক ঘরানায় নির্মিত হয়েছে গানচিত্র।
এই বিশেষ মিউজিক ভিডিওটিতে বরাবরের মতো জুটি বেঁধেছেন আঁচল ও স্বামী সংগীতশিল্পী সৈয়দ অমি। গানটির মূল ক্যাচলাইন জনপ্রিয় ছড়া থেকে নেওয়া হলেও এর ভেতরের লিরিক ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে রয়েছে একেবারেই নতুনত্বের ছোঁয়া। ‘ও সুন্দরী কবে হবি আমার ঘরের বউ’ এমন কথার চমৎকার রোমান্টিক মেলোডি এবং বিট তরুণ প্রজন্মকে দারুণভাবে আকৃষ্ট করবে বলে প্রত্যাশা গায়কের।
সৈয়দ অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামীকাল বৃহস্পতিবার মিউজিক ভিডিও মুক্তি পাবে। গানের ভিডিওতে আঁচল আঁখির চিরচেনা গ্ল্যামারাস উপস্থিতি এবং অমির নিজস্ব স্টাইলিশ পারফরম্যান্স গানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে তা টিজারে স্পষ্ট। লন্ডনের জনপ্রিয় চমৎকার লোকেশন, রঙিন কোরিওগ্রাফি আর জমজমাট কস্টিউম ডিজাইন পুরো ভিডিওতে এক উৎসবমুখর আমেজ বজায় রেখেছে।
গানটি প্রসঙ্গে গায়ক সৈয়দ অমি বলেন, ‘আমরা সবসময়ই শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। ছোটবেলার স্মৃতিবিজড়িত এই ছড়াকে একটি আধুনিক রোমান্টিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি সবার অনেক দিন মনে থাকবে।’
চিত্রনায়িকা আঁচল বলেন, ‘গানের কনসেপ্টটি খুবই চমৎকার। চেনা একটি লাইনকে যেভাবে গানে ও গল্পে রূপ দেওয়া হয়েছে তা এক কথায় দারুণ। মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় আমরা বেশ এনজয় করেছি। দর্শক গানটি পছন্দ করলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’
আরও পড়ুন
কয়েক বছর ধরে এই জুটি একসঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিও উপহার দিয়েছেন, যা ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি ভিউ পার করেছে।
তার মধ্যে ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’, ‘পরি পাইছি রে’ অন্যতম। ২০১১ সালে রাজু আহম্মেদের ‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় আঁচল আঁখির। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন আঁচল।
এরপর তার অভিনীত কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পেলেও বর্তমানে নেই নতুন কোনো সিনেমায়। আঁচল বলেন, মনের মতো কোনো সিনেমা পাচ্ছি না বলেই বড়পর্দায় দেখা যাচ্ছে আমাকে। ভালো কোনো স্ক্রিপ্ট কিংবা গল্প পেলে আমি অবশ্যই অভিনয় করব। এ জন্য অপেক্ষা আছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com